
তন্ত্রের প্রভাবে কি মানুষের শুধুই খারাপ হয়, নাকি ভালো কিছু ও হয়? এই ছবি সেই কথাই বলবে।
কেন ছবির নাম ডাকিনি বিদ্যা?
কলকাতা: প্রচলিত ধারণা অনুযায়ী ডাকিনী বিদ্যা কথাটার সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে মারণ, উচাটন, বশীকরণ। যা ব্যবহার কোরে কিছু অসাধু ব্যবসায়ী তাদের নিজেদের কার্য সিদ্ধি করে। তাই ডাকিনী বিদ্যা নামটা শুনলেই আমাদের মনে হয় খারাপ কোনও সাধনা বা খারাপ কোনও তন্ত্র। আদপে কি তাই? তন্ত্র আসলে কি? করুণা আর প্রজ্ঞার মিলনেই তন্ত্র। এর ব্যবহার হয় কিভাবে?
এই ছবির চরিত্ররা কি ভাবে জড়িয়ে পড়েছে এই বিদ্যার সঙ্গে? উত্তর পাওয়া যাবে ছবি জুড়ে। কারা এই ডাকিনী, যক্ষিনী, কর্ণপিশচিনি? কী তাদের বিদ্যা, কী তাদের কাজ? কি ভাবে পাওয়া যায় এই বিদ্যা? এই বিদ্যা অর্জন করার পর কি পরিনতি হয়? তার ও উত্তর থাকবে এই ছবি জুড়ে। আর এই ছবির গল্পের পড়তে পড়তে জড়িয়ে আছে রহস্য। ছড়িয়ে আছে প্রতিশোধ। আর আছে জীবন দর্শন।

এ ছবি প্রেমের ছবি, এ ছবি জীবনের ছবি, এ ছবি প্রতিশোধের ছবি। ছবিতে যেমন ভয় আছে, তেমনি আছে প্রেম, আছে ড্রামা, আছে অ্যাকশন, আছে ভরপুর নাচ গান। কি ভাবে এই বিদ্যা, এই তন্ত্র ছবির চরিত্র দের দৈনন্দিন জীবন কে নিয়ন্ত্রণ করছে তাই থাকবে ছবি জুড়ে। ছবিতে মূল চরিত্র রয়েছেন পায়েল সরকার, বিশ্বরূপ বিশ্বাস, ঋষভ বসু, সাহেব চট্টোপাধ্যায়৷ আরও রয়েছেন অমিতাভ ভট্টাচার্য, পারিজাত চৌধুরী, শ্রীতমা বৈদ্য, শ্রীতাম দে, অরুণাভ দে, শতদীপ সাহা, প্রদীপ ধর, পারমিতা মুখোপাধ্যায়, অনির্বাণ সিকদার। ছবি পরিচালনায় সৌনব নাগ৷ ডাকিনী বিদ্যা ছবির প্রযোজনায় ক্যালকাটা ফিল্মস এন্ড ফ্রেমস এন্টারটেনমেন্ট এল এল পি।
(Feed Source: news18.com)
