
অনবদ্য অ্যাঞ্জেলা বাসেট
গোটা টিজারটি দেখলে বোঝা যাচ্ছে যে ছবিটি অনেকাংশেই উয়োমেন পাওয়ারের উপর ভিত্তি করে নির্মিত হচ্ছে। সম্পূর্ণ অ্যাকশন ভিত্তিক সিনেমায় একটি অত্যন্ত আবেগঘন দিকও থাকতে চলেছে বলেই আভাষ পেয়েছেন দর্শকরা। ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’এ অভিনেত্রী অ্যাঞ্জেলা বাসেটকে দেখা যেতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ন ভূমিকায়। ছবিতে এক আবেগপ্রবণ রানির চরিত্রে অভিনয় করছেন তিনি। ট্রেলরের মাধ্যমে নায়িকার চরিত্রে কে আছেন তা দেখা গেলেও নায়কের চরিত্রে কে রয়েছেন তা এখনো স্পষ্ট নয়। একটি বিশেষ ঢাকা পোশাকে একজনকে দেখা গিয়েছে, কিন্তু তিনি কে তা এখনও স্পষ্ট করা হয়নি।

ওয়াকান্ডার আগামী গল্প
ব্ল্যাক প্যান্থার সিনেমায় ওয়াকান্ডা আসলে পূর্ব আফ্রিকার একটি কাল্পনিক দেশ। সেখানকার সাম্রাজ্যের পরিস্থিতি নিয়েই তৈরি হয়েছে ছবিটি। এই সিক্যুয়েলে একটি শিশুকে জলের নীচে জন্মাতে দেখা গিয়েছে। পরিচালক রায়ান কুগলার নির্মিত আসন্ন মার্ভেল ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভারের ভবিষ্যত ২০২০ সালে চ্যাডউইক বোসম্যানের মৃত্যুর পর থেকেই অনেকটা অনিশ্চিত ছিল। কিন্তু সব দর্শকদের প্রত্যাশা পূরণ করতে অবশেষে সেটি মুক্তি পেতে চলেছে।
চ্যাডউইক ফরএভার
এই ছবির মাধ্যমেই ব্ল্যাক প্যান্থার চরিত্রে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা লাভ করা চ্যাডউইক বোসম্যানকে শ্রদ্ধা জানিয়েছেন পরিচালক। ২০১৮ সালে ব্ল্যাকপ্যান্থারে তাঁর অভিনয় মানুষের মনে এখনো রয়ে গিয়েছে। কিন্তু ২০২০ সালে কোলন ক্যান্সারে মৃত্যু হয় তাঁর। এরপরেই ছবির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। কিন্তু তাঁকে শ্রদ্ধা জানিয়েই ছবিটির শেষ পর্ব দিয়ে সমাপ্তি ঘটতে চলেছে বলে খবর। চলতি বছরের ১১ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।
