Sarkari Naukri 2022: ম্যানেজার পদে balmer lawrie সংস্থাতে ব্যাপক নিয়োগ, বেতন লাখে

Sarkari Naukri 2022: ম্যানেজার পদে balmer lawrie সংস্থাতে ব্যাপক নিয়োগ, বেতন লাখে

শিক্ষাগত যোগ্যতা-

বেশ কয়েকটি শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে। এজন্যে চিফ ম্যানেজার প্রোডাকশন পদের জন্যে আবেদনকারীকে ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্র৫ই থাকতে হবে ম্যাকানিকল, ক্যামিকাল, প্রোডাকশন স্পেশালাইজেশনে থাকতে হবে। সিনিয়র ম্যানেজার পদের জন্য ডিগ্রি বা ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট কিংবা এমবিএ থাকতে হবে। এছাড়াও শিক্ষাগত যোগ্যতার বিষয়ে বিস্তারিত জানতে গেলে অবশ্যই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।

শূন্যপদের তথ্য-

শূন্যপদের তথ্য-

চিফ ম্যানেজার পদের জন্যে ১টি শূন্যপদ। সিনিয়র ম্যানেজার হিসাবেও একজনকে নিয়োগ করা হবে। ম্যানেজার পদে একটি, ডেপুটি ম্যানেজার হিসাবেও একটি শূন্যপদ। অ্যাসটেন্ট ম্যানেজার পদেও একটি শূন্যপদ। এছাড়াও আরও বেশ কয়েকটি পদের জন্যে পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের অন্তগত balmer lawrie সংস্থা কর্মী নিয়োগ করবে। আবেদনের আগে সংস্থার তরফে দেওয়া নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি দেখতে মিস করবেন না।

কত হবে বেতন-

কত হবে বেতন-

বেশ কয়েকটি পদের জন্যে নিয়োগ করা হবে। চিফ ম্যানেজার, অ্যাসিটেন্ট ম্যানেজার সহ বেশ কয়েকটি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। ফলে বেতনও মোটা অঙ্কের হবে সেটাই স্বাভাবিক। ফলে বিজ্ঞপ্তিতে জানা যাচ্ছে নুন্যতম ৪০ হাজার টাকা থেকে বেতন স্কেল শুরু হচ্ছে। আর তা সর্বোচ্চ ২ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত হতে পারে বলে জানানো হয়েছে। তবে পদ অনুযায়ী বেতন স্কেল তৈরি করা হয়েছে। যেখানে আলাদা আলাদা বেতন স্কেল রয়েছে।

আবেদনের বয়সসীমা-

আবেদনের বয়সসীমা-

অভিজ্ঞ এবং কাজে দক্ষ এমন লোককে এই সমস্ত পদে নিয়োগ করবে সংস্থা। ফলে সেই মতো বয়স নির্ধারিত করা হয়েছে। যেমন চিফ ম্যানেজার ( প্রোডাকশন) পদে বয়স ৪২ বছর পর্যন্ত। আবার অ্যাসিটেন্ট ম্যানেজার (ইলেকট্রনিক্স) পদের জপ্ন্যে আবেদনের বয়স ২৭ বছর। ফলে দেরি না করে আজই এই শূন্যপদে আবেদনের কথা বলা হয়েছে। তবে আবেদনের আগে অবশ্যই জরুরি তথ্য ভালো ভাবে পড়ে নিতে হবে। দেখুনঃ  https://www.balmerlawrie.com/pages/currentopening