_1658972898845_1658972911080_1658972911080.jpg)
SSC Scam Live Updates: বুধবার অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাটে অভিযান চালায় ইডি। একটি ফ্ল্যাট থেকে কমপক্ষে ২০ কোটি টাকা (একাংশের দাবি, ২৮ কোটি টাকা) উদ্ধার করা হয়েছে। সবমিলিয়ে অর্পিতার টালিগঞ্জ (গত সপ্তাহে) এবং বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করা হল। তারইমধ্যে আপাতত ইডির হেফাজতে আছেন পার্থ চট্টোপাধ্যায়। স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) নিয়োগ দুর্নীতি মামলায় দিনভর কী ঘটছে, তা জানতে চোখ রাখুন আমাদের লাইভ ব্লগে।
‘উনিও যেতেন অর্পিতার ফ্ল্যাটে’, পার্থর সঙ্গে এবার নাম জড়িয়ে গেল তৃণমূল সাংসদের
এবার পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে নাম জড়াল বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়ের। অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়া ফ্ল্যাট থেকে আজ প্রায় ২০ কোটি টাকার বেশি উদ্ধার হয়। এর প্রেক্ষিতেই একটি টুইট করেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। – বিস্তারিত পড়ুন এখানে
টাকার উৎস কী? প্রশ্ন অর্পিতাকে: সূত্র
ইডির একাংশের দাবি, টাকা উদ্ধারের পর অর্পিতা মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। টাকার উৎস জানতে চাওয়া হয়েছিল। তবে সে বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন অর্পিতা। কেঁদেও ফেলেন বলে ইডির এক কর্তার দাবি।
