Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।

NEWZ 24 নিউজ ২৪

বাংলা নিউজ পোর্টাল A BANGLA NEWS PORTAL FOR 24×7
Menu
  • হোম
  • দেশ
  • বিদেশ
  • পড়শি-দেশ
  • খেলা
  • বিনোদন
  • অন্যান্য
  • চাকুরিবার্তা
  • কর্মশিক্ষা
  • প্রযুক্তি-বিজ্ঞান
  • লাইফস্টাইল
  • মুভি-টিভি
  • ভ্রমণ
  • ব্যবসা-অর্থনীতি
  • সাতপাঁচ
  • স্বাস্থ্য
  • পশ্চিমবঙ্গ
  • উত্তরপূর্ব
  • অ্যান্ড্রয়েড অ্যাপ
  • অন্য সাইট
    • ঈশানকোণ
    • প্রশাখা
    • বুকস্টোর
    • ফ্রী-টুলস
  • আর্কাইভ

আইটি জমার সময়, ১০ হাজার টাকা বাঁচানো যাবে সেভিংস অ্যাকাউন্টের সুদের উপরে,জানুন

| No Comments
আইটি জমার সময়,  ১০ হাজার টাকা বাঁচানো যাবে সেভিংস অ্যাকাউন্টের সুদের উপরে,জানুন

#কলকাতা: একজন ব্যক্তি বিভিন্ন জায়গা থেকে সুদ অর্জন করে থাকেন। যেমন সেভিংস অ্যাকাউন্ট থেকে সুদ, বেতন, বাড়ির সম্পত্তি থেকে ভাড়া, ফিক্সড ডিপোজিট। সুদ হিসেবে অর্জন করা আয়ের উপর দাবি করা যায় কর ছাড়ের। কর ছাড়ের দাবি করা যেতে পারে যদি কোনও ব্যক্তি পুরনো বিদ্যমান আয়কর ব্যবস্থা বেছে নেন। যদিও একজন ব্যক্তির কাছে নতুন ছাড়-যোগ্য আয়কর ব্যবস্থা বেছে নেওয়ার বিকল্পও রয়েছে।

কারা ধারা ৮০টিটিএ-এর অধীনে ছাড়ের দাবি করতে পারে?

কোনও ব্যক্তি যদি আর্থিক বছর ২০২১-২২ (মূল্যায়ন বছর ২০২২-২৩) এর জন্য ITR ফাইল করার সময় পুরনো, বিদ্যমান আয়কর ব্যবস্থা বেছে নেন, তবে সেই ব্যক্তি সেভিংস অ্যাকাউন্টের সুদের উপর ১০০০০ টাকা পর্যন্ত কর ছাড়ের জন্য দাবি করতে পারেন। এই ছাড়ের দাবি করতে পারবেন ৬০ বছরের কমবয়সী ব্যক্তিরা। এছাড়া এই ছাড়ের দাবি করতে পারবে হিন্দু অবিভক্ত পরিবার (HUF)।

কোন ধরনের আয়ের উপর পাওয়া যায় ধারা ৮০টিটিএ-এর অধীনে কর ছাড়?

পোস্ট অফিস, ব্যাঙ্ক, কো-অপারেটিভ ব্যাঙ্কে থাকা সেভিংস অ্যাকাউন্টগুলি থেকে পাওয়া সুদের উপর ধারা ৮০টিটিএ-এর অধীনে দাবি করা যেতে পারে কর ছাড়ের। কিন্তু রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, বন্ড ইত্যাদির মতো অন্যান্য উৎস থেকে পাওয়া সুদের উপর ধারা ৮০টিটিএ-এর অধীনে পাওয়া যাবে না কোনও কর ছাড়।

ধারা ৮০টিটিএ-এর অধীনে সর্বোচ্চ কত কর ছাড়ের দাবি করা যেতে পারে?

পোস্ট অফিস, ব্যাঙ্ক, কো-অপারেটিভ ব্যাঙ্কের সমস্ত সেভিংস অ্যাকাউন্ট থেকে পাওয়া সুদের উপর সর্বোচ্চ দাবি করা যাবে ১০০০০ টাকা কর ছাড়।

ধারা ৮০টিটিএ-এর অধীনে ছাড়ের দাবি কীভাবে করতে হবে?

ধারা ৮০টিটিএ-এর অধীনে ছাড়ের দাবি করার জন্য, প্রথমে একজন ব্যক্তিকে আর্থিক বছরের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টগুলি থেকে পাওয়া মোট সুদ গণনা করতে হবে। সেভিংস অ্যাকাউন্ট থেকে পাওয়া মোট সুদ মোট আয়ের সঙ্গে যোগ করা হবে। একবার মোট আয় নির্ধারিত হয়ে গেলে, ধারা ৮০টিটিএ-এর অধীনে ছাড়ের দাবি করা যাবে, ঠিক যেভাবে ধারা ৮০সি, ৮০ডি ইত্যাদির অধীনে ছাড়ের দাবি করা হয়।

ধারা ৮০টিটিএ-এর অধীনে কারা ছাড়ের দাবি করতে পারবেন না?

সিনিয়র সিটিজেনরা (৬০ বছর বা তার বেশি বয়সী) ধারা ৮০টিটিএ-এর অধীনে ছাড়ের দাবি করতে পারবে না। তাঁরা ধারা ৮০টিটিবি-এর অধীনে ছাড়ের দাবি করতে পারেন। সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, পোস্ট অফিস স্কিম, ফিক্সড ডিপোজিট ইত্যাদি থেকে পাওয়া সুদের জন্য পাওয়া যায় এই ছাড়।

Published by:Debalina Datta

(Source: news18.com)

ব্যবসা-অর্থনীতি
, ITR File, Savings Account, Savings Scheme, Tax Deduction, আইটি রিটার্ন, ইনকাম ট্যাক্স. ইনকাম ট্যাক্স রিটার্ন, সঞ্চয় প্রকল্প, সেভিংস অ্যাকাউন্ট

Post navigation

← শ’য়ে শ’য়ে অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে হিন্দুস্তান অ্যারোনটিক্স! আবেদন করতে হবে খুব তাড়াতাড়ি
বাঙালির চায়ে থিন অ্যারারুট বিস্কুট অদ্বিতীয়! জানুন অ্যারারুটের অঢেল উপকারিতা →

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

  • অন্যান্য
  • উত্তরপূর্ব
  • কর্মশিক্ষা
  • খেলা
  • চাকুরিবার্তা
  • দেশ
  • পড়শি-দেশ
  • পশ্চিমবঙ্গ
  • প্রযুক্তি-বিজ্ঞান
  • বিদেশ
  • বিনোদন
  • ব্যবসা-অর্থনীতি
  • ভ্রমণ
  • মুভি-টিভি
  • লাইফস্টাইল
  • সাতপাঁচ
  • স্বাস্থ্য

Quick Links

  • Home
  • About us
  • Contact us
  • Privacy Policy
  • আর্কাইভ

Recent Gategories

  • অন্যান্য
  • উত্তরপূর্ব
  • কর্মশিক্ষা
  • খেলা
  • চাকুরিবার্তা
  • দেশ
  • পড়শি-দেশ
  • পশ্চিমবঙ্গ
  • প্রযুক্তি-বিজ্ঞান
  • বিদেশ
  • বিনোদন
  • ব্যবসা-অর্থনীতি
  • ভ্রমণ
  • মুভি-টিভি
  • লাইফস্টাইল
  • সাতপাঁচ
  • স্বাস্থ্য

Contact Info

Abhoynagar, Agartala,

Tripura (India), PIN-799005

Phone:+916033029659

E-mail:info@newz24.in

Website:https://newz24.in

Get In Touch

© 2024 NEWZ24.IN. All Rights Reserved
Design by Sadananda