পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার আবাসনে ফের ইডি, সংগ্রহ করা হল সিসিটিভি ফুটেজ

পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার আবাসনে ফের ইডি, সংগ্রহ করা হল সিসিটিভি ফুটেজ

কলকাতা: পার্থ ঘনিষ্ঠ অর্পিতার (Arpita Mukherjee) বেলঘরিয়ার ফ্ল্যাটে ফের ইডি। আবাসনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। উল্লেখ্য, ইতিমধ্য়েই টালিগঞ্জের পর অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে কয়েক কোটি নগদ টাকা, সোনা এবং দলিল উদ্ধার করেছে। এবার সেই আবাসনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করল ইডি। কারণ ইতিমধ্যেই ইডি সূত্রে জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদে অর্পিতা মুখ খুললেও, সাহায্য করছেন না পার্থ চট্টোপাধ্যায়। তবে বেলঘরিয়ায় অর্পিতার  ওই ফ্ল্য়াটে আরও কারা আসতেন ? ঠিক কী কী ঘটছিল এতদিন লোকচক্ষুর আড়ালে ? তাই কি জানতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করল ইডি ? ফের ইডি অভিযানে জল্পনা তুঙ্গে।

প্রসঙ্গত, ইতিমধ্য়েই টালিগঞ্জের ফ্ল্যাট থেকে বিপুল অর্থ উদ্ধারের পর বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে আরও অনেক নগদ টাকা, সোনা, দলিল উদ্ধার হয়। পার্থ-অর্পিতার কোম্পানির নথির হদিশও মেলে। যা খতিয়ে দেখতে রীতিমত বেগ পেতে হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-র আধিকারিকদের। উল্লেখ্য, বেলঘরিয়ায় ইডির তল্লাশিতে উদ্ধার হয় প্রায় ২৮ কোটি টাকা। ইডির তল্লাশিতে উদ্ধার হয় প্রায় ৬ কেজি সোনা। বেলঘরিয়ার সেই আবাসনেরই এবার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করল ইডি। কারা আসা যাওয়া করত অর্পিতার ফ্লাটে ? তথ্য পেতে চায় ইডি।