
বোস্টন শহরে পালন করা হবে স্বাধীনতা দিবস
বোস্টন শহরে স্বাধীনতা দিবসের উৎযাপনের প্রস্তুতি তুঙ্গে। ম্যাসাচুসেটসের গভর্নর চার্লি বেকার ভারতের স্বাধীনতার ৭৫ বছরকে ‘ভারত দিবস’ হিসেবে ঘোষণা করেছেন। তিনি জানিয়েছিলেন, ম্যাসাচুসেটসের রোড আইল্যান্ডের স্টেট হাউস এবং ইন্ডিয়া স্ট্রিটে যথাক্রমে ১৪ এবং ১৫ অগাস্ট ভারত দিবস পালিত হবে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আরপি সিংকে এই উপলক্ষে আয়োজিত প্যারেডে গ্র্যান্ড মার্শাল হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। ‘আজাদি কা অমৃত মহোৎসব’ও পালন করা হবে।

কী জানালেন কেন্দ্রীয় মন্ত্রী
ফেডারেশন অফ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন (এফআইএ) প্রথমবারের মতো ইন্ডিয়া স্ট্রিটে ফ্রিডম গ্যালারি ও প্রদর্শনীর আয়োজন করবে। এতে মানুষ স্বাধীনতা সংগ্রামের বিস্মৃত বীরদের স্মরণ করবে। এই উপলক্ষে তাঁর ভিডিও বার্তা পাঠিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। তিনি বলেছেন, ‘ভারত-মার্কিন সম্পর্ক অনেক এগিয়েছে। আমাদের অংশীদারিত্ব কৌশলগত এবং এর গুরুত্বপূর্ণ মাত্রা রয়েছে। তাছাড়াও কুচকাওয়াজের আয়োজন করা হবে।

৩২ টি দেশের মানুষ প্যারেডে অংশ নিতে পারবেন
FIA নিউ ইংল্যান্ড ‘আজাদি কা অমৃত মহোৎসব’-এর ব্যানারে ভারতের স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করছে। এফআইএ নিউ ইংল্যান্ড জানিয়েছে, আমেরিকার ইতিহাসে প্রথমবারের মতো ৩২টি দেশের মানুষ স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিতে পারবেন। রাস্তাজুড়ে শহীদদের স্মরণ করার জন্য ফ্রিডম গ্যালারি এবং প্রদর্শনীর আয়োজন করা হবে। যা অনেক ত্রুন প্রজন্মের অজানা।
