বিদেশে থিতু হতে চান? ১০ লক্ষ শূন্যপদে কাজ এবং স্থায়ী বসবাসের সুযোগ দিচ্ছে কানাডা

বিদেশে থিতু হতে চান? ১০ লক্ষ শূন্যপদে কাজ এবং স্থায়ী বসবাসের সুযোগ দিচ্ছে কানাডা

#কানাডা: কানাডায় বাড়ছে কাজের সুযোগ! এই মুহূর্তে কানাডায় ১০ লক্ষেরও বেশি চাকরির শূন্যপদ রয়েছে। ২০২১ সালের মে থেকে শূন্যপদের সংখ্যা ৩ লক্ষেরও বেশি বেড়েছে। গত মে মাসে লেবার ফোর্স সার্ভের সমীক্ষাতে বেশ কয়েকটি শিল্পে ক্রমবর্ধমান শ্রমিকদের ঘাটতি এবং কানাডায় বসবাসের জন্য ক্রমবর্ধমান চাহিদার ইঙ্গিত মিলেছে। সমীক্ষার মতে দেশে এই মুহূর্তে কর্মীদের গড় বয়স এবং অবসরে বয়স বেড়ে যাওয়া এই ঘাটতি তৈরি হয়েছে।

ফলে অধিকাংশ উচ্চ চাহিদা সম্পন্ন কাজে দক্ষ কর্মীর সংখ্যায় ব্যাপক হারে ঘাটতি দেখা গিয়েছে। কানাডায় বর্তমানে ২০২২ সালে সবচেয়ে বেশি সংখ্যক স্থায়ী বাসিন্দাদের স্বাগত জানানো হয়েছে। এই মুহূর্তে দেশ ৪.৩ লক্ষ মানুষকে স্থায়ী নাগরিকত্ব দিতে প্রস্তুত। সিআইসিয়ের এক রিপোর্টে এই লক্ষ্যমাত্রা আগামী ২০২৪ সালে আরও বেড়ে ৪.৫ লক্ষেরও বেশি হবে বলে জানানো হয়েছে।

এই ধরনের পরিস্থিতিতে, যেখানে বেকারত্ব কম এবং চাকরির সুযোগ প্রচুর সেখানে বেকারদের সামনে এই মুহূর্তে কানাডায় স্থায়ী বসবাসের সুবিধে এবং শূন্যপদ পূরণ করার সুযোগ রয়েছে। ফলে যাঁরা কানাডায় স্থায়ী ভাবে বসবাসের জন্য আবেদন করতে এক্সপ্রেস এন্ট্রি ব্যবহার করতে চান তাঁদের জন্য এটি দুর্দান্ত সুযোগ হতে পারে। অন্য একটি সমীক্ষা অনুসারে, কানাডায় নির্দিষ্ট কিছু রাজ্যে আগের তুলনায় এখন আরও বেশি শূন্যপদের হদিশ পাওয়া যাচ্ছে।

আলবার্টা এবং অন্টারিওতে নামে কানাডার দুটি শহরে গত এপ্রিল মাসে প্রতিটি ওপেন পজিশনের জন্য ১.১ সংখ্যক বেকারের পরিসংখ্যান মিলেছিল, যা মার্চ মাসে ১.২ এবং এক বছরের আগের তুলনায় ২.৪-তে এসে দাঁড়িয়েছে।

নিউফাউন্ডল্যান্ড এবং ল্যাব্রাডরে শূন্য পদের জন্য মোটামুটি গড়ে চারজন আনএমপ্লয়েডের পরিসংখ্যান রয়েছে। প্রফেশনাল, সায়েন্টিফিক, এবং টেকনিক্যাল সার্ভিস, ট্রান্সপোর্টেশন এবং ওয়্যার হাউসিং, ফিনান্স ও ইনস্যুরেন্স, লেজার এবং রিক্রিয়েশন এবং রিয়েল এস্টেট সহ আরও বিভিন্ন ক্ষেত্রে উচ্চ মানের শূন্যপদ রয়েছে।

কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতেও শূন্যপদের পরিমাণ গত এপ্রিল মাসে রেকর্ড ছুঁয়েছে ৮৯,৯০০ ছুঁয়েছে। যা গত বছরের একই মাসের তুলনায় প্রায় ৪৫ শতাংশ এবং মার্চের থেকে ৫.৪ শতাংশ বেশি। মে মাসে, নোভা স্কোটিয়া এবং ম্যানিটোবা উভয় ক্ষেত্রেই লজিং ও ফুডিং সেক্টরে ১,৬১ লক্ষ ওপেন পজিশন ছিল, সেখানে চাকরির শূন্যতার হার ১০ শতাংশেরও বেশি।

সাম্প্রতিক আরবিসি-র একটি সমীক্ষা অনুসারে, কানাডিয়ানদের এক-তৃতীয়াংশের তাড়াতাড়ি অবসর গ্রহণ এবং ১০ জনের মধ্যে তিনজন ব্যক্তি বর্তমানে অবসর নেওয়ার কাছাকাছি রয়েছেন, শুধুমাত্র মহামারীর কারণে তাঁদের অবসরে বিলম্ব হয়েছে। এরকম অবস্থায় কর্মপ্রার্থীদের ক্ষেত্রে দারুণ সুযোগের সন্ধান দিচ্ছে কানাডা সরকার।

(Source: news18.com