
কীভাবে আবেদন করবেন?
অনলাইনের মাধ্যমে এই পদের জন্যে আবেদন করা যাবে। আর্মি ওয়েলফেয়ার এডুকেশন (AWES Teacher Recruitment 2022) সোসাইটি (AWES)-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন অরতে বলা হয়েছে। এজন্য awesindia.com কিংবা register ডট cbtexams এই লিঙ্কে ক্লিক করে আবেদন করা যাবে। এছাড়াও সরাসরি এই লিঙ্কে https://register.cbtexams.in/AWES – ক্লিক করেও আবেদন করা যাবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

এই পদের জন্য আবেদনের শেষ তারিখ পাঁচ অক্টোবর
আবেদনের আগে ভালো করে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি (AWES Teacher Recruitment 2022) দেখে নিতে হবে। এজন্যে এই লিঙ্কে- AWES Teacher Recruitment 2022 Notification PDF ক্লিক করতে হবে। তবে এই পদের জন্য আবেদনের শেষ তারিখ পাঁচ অক্টোবর।

শিক্ষাগত যোগ্যতা –
PGT – প্রার্থীদের ন্যূনতম 50% নম্বর সহ B.Ed এবং স্নাতকোত্তর উভয় ডিগ্রি থাকতে হবে।
TGT – প্রার্থীদের ন্যূনতম 50% নম্বর সহ বিএড এবং স্নাতক উভয় ডিগ্রি থাকতে হবে।
PRT – প্রার্থীদের স্নাতক ডিগ্রি এবং দুই বছরের D.El.Ed./B.El.Ed থাকতে হবে।

কীভাবে নিয়োগ করা হবে?
বেশ কয়েকটি (AWES Teacher Recruitment 2022) পদের জন্যে এই নিয়োগ করা হবে। প্রথমে অনলাইন স্ক্রীনিং পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নিতে হবে। এরপর ইন্টারভিউ-নেওয়া হবে। এরপর স্কিল টেস্ট অ্যাসেসমেন্টের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নিতে হবে। তবে শূন্যপদের জন্যে আবেদন করতে হলে অবশ্যই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিন। সর্বচ্চ ৪০ বছর পর্যন্ত এই পদের জন্যে আবেদন করা যাবে।
