
#ওয়াশিংটন: প্রমোশনের পথে বাধা দিয়েছিলেন বস৷ আর সেই রাগে বসের গোটা পরিবারকে গুলি করে খুন করেছিলেন ৫৮ বছরের কর্মচারী৷ এই মারাত্মক ঘটনার প্রায় ৮ বছর পর আততায়ীকে গ্রেফতার করল পুলিশ৷ গত ১১ সেপ্টেম্বর সেই আততায়ীকে গ্রেফতার করেছে পুলিশ৷ ২০১৪ সালের ৩০ জানুয়ারি, মায়োসান, মিক্সি সান, টিমোথি সান, টিটাস সানের দেহ উদ্ধার করা হয়৷ এদের প্রত্যের শরীরে বুলেটের আঘাত ছিল৷
কোর্টে যে পুলিশের নথি জমা পড়েছে, তাতে প্রকাশ পেয়েছে, খুনি ফ্যাং লু সেদিন এসেছিলেন অফিসে ট্রান্সফারের প্রস্তাব নিয়ে৷ তিনি রিসার্চ ও ডেভলপমেন্ট সেকশনে বদলি হতে চেয়েছিলেন৷ কিন্তু তিনি অফিসে পৌঁছে দেখেন, তিনি সহকর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করছেন৷ সহকর্মীরা মনে করেন, তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন বস৷ তার পরেই দেখা যায়, বদলির প্রস্তাব বাতিল করে দিয়েছেন বস৷ সেই রাগেই বসকে হত্যা করেছিল সে, এমনই মনে করা হচ্ছে৷
