How to Preserve Curry patta: কারিপাতা অনেকদিন পর্যন্ত ভালো থাকে এই উপায়ে! কোন ব্যাগে রাখবেন জেনে নিন
Updated: 26 Sep 2022, 03:19 PM IST লেখক Sritama Mitra1/7কোনও দক্ষিণী রান্না তো বটেই, এমনকি সন্ধ্যের চিঁড়ে ভাজা মাখতে গেলেও সামান্য ভাজা কারিপাতা দিলে তার স্বাদই বদলে যায়। সাম্বর ডাল হোক কিম্বা রেওয়াজি ‘অ্যাপোলো ফিশ’ রান্নাই হোক, রান্নাঘরে হাতের কাছে কারিপাতা থাকলে তা কুচিয়ে ফেলে দেওয়া যায় কড়াইতে। বাড়িতে যাঁদের কারিপাতা গাছ রয়েছে, তাঁদের চিন্তা নেই, তবে যাঁদের গাছটি নেই, তাঁরা কারিপাতাকে অনেকদিন ধরে ভালো রেখে দিতে পারেন এক বিশেষ পদ্ধতিতে প্রিজার্ভ করে।2/7কারিপাতায় রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট। রয়েছে ফাইবার, ভিটামিন, মিনারেল। এটি স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এতে চুল যেমন ভালো থাকে, চোখ ভালো থাকে। তেমনই তা স্বাস্থ্যের পক্ষেও ভালো। দেখে নেওয়া যাক, কোন কোন উপায়ে কারিপাতাকে অনেকদিন পর্যন্ত ভালো রাখা যায়।3/7কারিপাতা প্রিজার্ভ করার উপায়- পাতা তুলে নিয়ে ভালো করে ধুয়ে একটি চালনিতে রাখুন। যাতে জল ঝরে যায়। পাখার নিচে ২ থেকে ৩ ঘণ্টা রেখে দিন শুকিয়ে যাওয়ার জন্য। এরপর শুকনো কাপড় দিয়ে তা ভালো করে চেপে ধরে জল একেবারে শুকিয়ে নেওয়ার বন্দোবস্ত করুন। তারপর একটি এমন কৌটো নিন যাতে হাওয়া ঢুকবে না। তাতে কিছু টিস্যু পেপার দিয়ে পাতাগুলি ফেলে দিন।4/7এরপর কী করণীয়- এরপর ওই কৌটটির চারপাশে একটি শুকনো কাপড় মুড়িয়ে দিন। আর তা ফ্রিজে রেখে দিন। বলা হচ্ছে, এই পাতা খুব জোর এভাবে একমাস পর্যন্ত ভালো থাকতে পারে।5/7কারিপাতা বের করার সময়- ওই পাত্র থেকে কারিপাতা বের করার সময় খেয়াল রাখবেন যে তা যেন জল হাত দিয়ে বের করা না হয়। তাতে সমস্যা বাড়বে। হাতে জল থাকলে তা মুছে নিয়ে কৌটো থেকে কারি পাতা বের করে, আগের মতো করে রেখে দিন।6/7কাটা কারিপাতা কীসে রাখবেন- কারিপাতা যদি বেশি বের করে ফেলেন, তাহলে কাটা কারিপাতা জিপ লক কোনও ব্যাগে রেখে দিন। ব্যাগে একটু টিস্যু রেখে দিন। তাহলে কোনও মতেই জলাভাব থাকবে না। ভেজা অবস্থায় জিপ লকে কারিপাতা রাখবেন না।7/7অন্য উপায়- কারিপাতাকে জল ঝরিয়ে ২ থেকে ৩ দিন রেখে দিন রোদে। তা শুকনো হয়ে এলে হাওয়া ঢুকবে না এমন একটি কৌটোতে রেখে দিন। তারপর সেই কৌটোকে আগের উপায়েই ফ্রিজে রাখুন।