International Travel: কোনও ভিসার দরকার হবে না। শুধু হাতে একটা ভারতীয় পাসপোর্ট থাকলেই হবে। সোজা ঘুরে আসতে পারবেন এই দেশগুলি থেকে।
1/5করোনা অতিমারির পর অনেক দেশ ভিসা নিয়ম কড়া করেছে। ট্যুরিস্ট ভিসা হোক বা ওয়ার্ক পারমিট, অতিমারির পরে অনেকেই ভিসা সংক্রান্ত সমস্যার সম্মুখীন হচ্ছেন। কিন্তু কিছু দেশ আছে, যেগুলির জন্য আগে থেকে ভিসার প্রয়োজন হয় না। শুধুমাত্র একটি ভারতীয় পাসপোর্ট থাকলেই হল। দেখে নিন, কোন কোন দেশ আছে তালিকায়। (Freepik)2/5শ্রীলঙ্কা: শ্রীলঙ্কা খুব সুন্দর দেশ। এখানকার সমুদ্র আপনাকে মুগ্ধ করবে। এই দেশ দেখার জন্য আপনার কোনও ভিসা লাগবে না। শ্রীলঙ্কা ভারতীয়দের অন অ্যারাইভাল ভিসা দেয়। (Freepik)3/5মলদ্বীপ: মলদ্বীপ অনেকের প্রিয় পর্যটন স্থল। এখানে ভ্রমণ করার জন্য আপনার দরকার শুধু একটি ভারতীয় পাসপোর্ট। সেখানে পৌঁছানোর পর অন অ্যারাইভাল ভিসা পাওয়া যায়। (Freepik)4/5ফিজি: আপনি ভিসা ছাড়াই ফিজিতে যেতে পারেন। এটি ভারতীয়দের একটি প্রিয় জায়গা। এখানে হিন্দি ভাষাভাষীদের সংখ্যা বেশি। অন অ্যারাইভাল ভিসার সুবিধাও রয়েছে। (Freepik)5/5ভুটান: এই তালিকায় রয়েছে ভুটানও। সম্প্রতি, ভুটান কোভিড অতিমারি কাটিয়ে উঠে পর্যটকদের জন্য তার সীমানা খুলে দিয়েছে, এখানে ভ্রমণের জন্য আপনার শুধুমাত্র একটি ভারতীয় পরিচয়পত্রের প্রয়োজন হবে। (Freepik)