
পূজা দাস: রাকে হরি মারে কে, প্রাচীন এই প্রবাদটি চাক্ষুষ প্রমাণিত হল বেঙ্গালুরুতে। গায়ে পেট্রোল ঢেলে, দেশলাই জ্বালছেন স্বামী স্ত্রী! মৃত্যু নিশ্চিত। উপস্থিত বুদ্ধিতে মুহূর্তে বেঁচে গেল তাঁদের প্রাণ। আত্মাহুতি দিতে উদ্যত দম্পতির গায়ে বালতি বালতি জল ছিটিয়ে অগ্নি নির্বাপক ফোমের সাহায্যে তাৎক্ষনিক পরিস্থিতি সামাল দিলেন পুলিস কর্মীরা। শিউরে ওঠার মতো সেই ভিডিয়ো মুহূর্তেই ভাইরাল সোশ্যাল মিডিয়া জুড়ে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো আতঙ্কিত সকলেই।
ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর কেআরপুরম এলাকায়। ওখানকারই বাসিন্দা স্বামী সুনীল সিং ও স্ত্রী সোনা সিং। পুরসভার কর্মকর্তাদের অভিযোগ, একটি নিকাশি খালের ২ মিটার জায়গার উপর তাঁদের বাড়ির একটি অংশ অবস্থিত। এই বিষয়টি পুরসভার আধিকারিকদের নজরে এলে তাঁরা প্রথমে সেই দম্পতিকে তা ভেঙে ফেলার জন্য বলেন। তবে সেই প্রস্তাবে রাজি হন নি তাঁরা। এরপরই কর্মকর্তারা নিজেরাই বাড়ির ওইটুকু অংশ ভেঙে ফেলার সিদ্ধান্ত নেন।
The couple who threatened to commit suicide if BBMP goes ahead demolishing their wall have been rescued by BengaluruPolice and fire safety officials. They were held, water was poured on them and they were taken out of the area to safety by the officials.Karnataka Bengaluru pic.twitter.com/ewidjQIm2K
— Hate Detector (HateDetectors) October 12, 2022
স্থানীয় পুলিসদের মতে, ওই দম্পতি এই বিষয় নিয়ে যথেষ্ট বিরক্ত ছিলেন। তিনি জানান, বাড়ি তৈরীর জন্য নাকি অনেক টাকার ঋণ নিয়েছিলেন তাঁরা। এবং সেই ঋণ পুরোপুরি শোধ করার আগেই বাড়ি ভেঙে ফেলার এই ঘটনাটি মেনে নিতে পারেননি তাঁরা। দম্পতির কথায়, তাঁদের দুটি সন্তান রয়েছে এবং এই বাড়িটি তাঁদের একমাত্র সম্বল। তবে এত কিছুর পরও কোনও কথা শুনতে নারাজ বেঙ্গালুরু প্রশাসন।
(Feed Source: zeenews.com)
