1/5কোনও অনুষ্ঠানে গিয়েছেন, আর দেখছেন আপনাকে বাদ দিয়ে সকলেই বেশ মেক আপে চমক দিচ্ছেন! এমনটা হলে একটু তো মুড অফ হয়ই! তখন মনে হয়, ‘কেন গেলাম না পার্লারে?’ এমন অপ্রস্তুত পরিস্থিতি থেকে রেহাই চাইলে, নিজেই বাড়িতে জেনে নিন বেস মেক আপের কিছু টিপস। যা সফলভাবে কার্যকরি করলে অন্যদের টেক্কা দিতে সময় লাগবে না।2/5ত্বক পরিষ্কার হোক- সৌন্দর্য সর্বদাই ভিতর থেকে অপরূপ হয়ে ওঠার মধ্যে মিশে থাকে। মেক আপের জন্য সবচেয়ে প্রথম চাহিদা হল, ত্বক পরিষ্কার লাগা। যা মুলতানি মাটি, জাল বাটা দিয়ে করা যেতে পারে। এরপর মুখে লেবু ও মধুর পেস্ট লাগিয়ে নিন। তাতে ত্বক উজ্জ্বল হবে। অনুষ্ঠানের আগে ২ থেকে ৩ দিন তো এটি করতেই হবে। অনুষ্ঠানের দিন মেক আপ শুরুর আগে ভালো করে ক্লেনজার দিয়ে মুখ পরিচ্ছন্ন করুন।3/5মেক আপ টিপস- মেক আপ করার সময় খেয়াল রাখতে হবে, আপনার মুখের আদল অনুযায়ী, যদি চোখকে হাইলাইট করেন, তাহলে ঠোঁটকে হালকা রাখুন। ময়শ্চারাইজারের পর মুখে লাগান প্রাইমার। প্রাইমার বসতে কিছুটা সময় দিন। এরপর ফাউন্ডেশন বা বিবি ক্রিম লাগাতে পারেন। ত্বক খুব শুষ্ক লাগলে সামান্য অলিভ অয়েল লাগাতে পারেন।4/5চোখের মেক আপ- চোখ হালকা রাখতে চাইলে আপার লিডে কালো লাইনার লাগাতে পারেন। সঙ্গে ব্রাউন কাজল। যদি আইশ্যাডো ব্যবহার করতে চান, তাহলে তা লাইনার ও কাজলের আগে লাগিয়ে নিন। চোখ বড়ো দেখাতে হলে চোখের কোণ থেকে কাজল লাগান। চোখের মেক আপ ডার্ক হলে , আইব্রো ব্যালেন্স করতে ভুলবেন না।5/5ঠোঁটের মেক আপ- ঠোঁট থেকে আগে ডেডস্কিন তুলতে হবে। তাতে ঠোঁট মসৃণ হবে। পোশাক ও চোখের মেক আপ অনুযায়ী লিপ কালার বেছে নিন। শেষে সামান্য ফেস পাউডার মুখে চেপে নিন বিভিন্ন জায়গায়।