
#কলকাতা : কথায় আছে, হাসি ঈশ্বরের দান। কিন্তু হাসি সুন্দর হতে গেলে সবার আগে প্রয়োজন পড়ে ঝকঝকে সুন্দর দাঁতের। মুখের দুর্গন্ধও মানুষের হাসি কেড়ে নিতে পারে তাই সবসময়ে দাঁত পরিষ্কার রাখা উচিৎ। কিন্তু, রোজ সকালে শুধু দাঁত মাজলেই দাঁত ভাল রাখা যায় না। দাঁত ভাল রাখতে আরও কিছু উপায় মানতে হবে।
বিশেষজ্ঞরা দাঁত ভাল রাখার কিছু সহজ উপায় বলেছেন। এই উপায়গুলি মানলে আপনার দাঁত একেবারে ঝকঝকে এবং দুর্গন্ধমুক্ত রাখা যাবে। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন দাঁত মাজার সঙ্গে সঙ্গে এই উপায়গুলি মানলে দাঁতের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।
তাহলে জানা যাক দাঁত ভাল রাখার কিছু সহজ উপায় –
নারকেল তেল – সকালে উঠেই অল্প নারকেল তেল মুখে নিন, গিলে ফেলবেন না যেন!মাত্র ১৫ মিনিটের জন্য রাখুন নারকেল তেল। কুলকুচি করে মুখের ভিতরে সর্বত্র ছড়িয়ে দিন নারকেল তেল। সময় হয়ে গেলেই সোজা মুখ থেকে ফেলে নিন। এরপর ব্রাশ করে নিন।
ভিনিগার – দাঁত ঝকঝকে করতে ভিনিগারের গুরুত্বও অপরিসীম। ১গ্লাস জলে সামান্য ভিনিগার মিশিয়ে কুলকুচি করতে হবে। এই ভিনিগার ও জলের মিশ্রণ দিয়ে রোজ কুলকুচি করলে দাঁত পরিষ্কার থাকে এবং মুখে দুর্গন্ধও হয় না।
স্ট্রবেরি – দাঁতের হলদে ভাব থেকে মুক্তি পেতে স্ট্রবেরির সঙ্গে সামান্য লবন মিশিয়ে দাঁত মাজতে হবে। এতে দাঁতের হলুদ ভাব থেকে সম্পূর্ণ মুক্তি
পাওয়া যাবে।
আদা – দাঁত ভাল রাখতে আদার ক্ষমতা অপরিসীম। দাঁত ঝকঝকে ও দুর্গন্ধমুক্ত করতে উষ্ণ জলে আদা ও সামান্য লবন দিয়ে রোজ কুলকুচি করতে হবে।
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধরণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
