রোজকার খাবারে অজান্তেই শরীরে প্রিজারভেটিভ ঢুকছে! রান্নাঘর থেকে আজই তাড়ান, জানুন

রোজকার খাবারে অজান্তেই শরীরে প্রিজারভেটিভ ঢুকছে! রান্নাঘর থেকে আজই তাড়ান, জানুন

#কলকাতা: নিজেকে সুস্থ রাখতে আমরা অনেক কিছুই খাই। কিন্তু কোন কোন খাবার খেলে আমাদের ক্ষতি হতে পারে এই বিষয় অনেকেরই খেয়াল থাকে না। রোজই আমাদের খাবারের প্লেটে এমন কিছু উপাদান থাকে যা আমাদের মারাত্মক ক্ষতি করতে পারে । আসুন জানা যাক, নিজেকে সুস্থ রাখতে কোন কোন উপাদান একেবারেই খাওয়া উচিৎ নয়-

সোডিয়াম নাইট্রেট-মাংসকে সতেজ রাখতে ও মাংসের লাল ভাব বজায় রাখতে এই নুন ব্যবহার করা হয়। কিন্তু এই উপাদান নিয়মিত পেটে গেলে শরীরের মারাত্মক ক্ষতি হয়। ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের মতে অতিরিক্ত সোডিয়াম নাইট্রেট খেলে পাকস্থলীতে ক্যানসার হতে পারে।

ঈস্ট- বিভিন্ন খাবারে স্বাদ আনতে ঈস্ট ব্যবহার করা হয়। কিন্তু অতিরিক্ত ঈস্ট খেলে শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেয় এবং হাই ব্লাড প্রেসারেরও সমস্যা দেখআ দিতে পারে।

হোয়াইট সুগার – হোয়াইট সুগার বা রিফাইন্ড সুগারে কোনও গুণাগুণ থাকে না। এই পদার্থ মূলত আইসক্রিম বা মিষ্টান্ন তৈরিতে কাজে লাগে। তাই হোয়াইট সুগার বর্জ্যন করাই উচিৎ।

ময়দা- ময়দায় থাকে বিভিন্ন কেমিক্যাল। ময়দা মূলত বিভিন্ন ফাস্টফুড তৈরিতে কাজে লাগে। ময়দা শরীরে বিভিন্ন সমস্যার সৃষ্টি করতে পারে। তাই ময়দার জায়গায় আটা খাওয়া যেতে পারে।

(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

(Feed Source: news18.com)