
#বালি: ইন্দোনেশিয়ার বালিতে আয়োজিত হয়েছে জি২০ ভুক্ত দেশগুলির সম্মেলন৷ সেখানে ভারতের প্রধানমন্ত্রীকে নানা রূপে দেখেছে বিশ্ব৷ কিন্তু চিনের প্রেসিডেন্টের যে ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে৷ সেই ভিডিওতে হঠাৎই রেগে কথা বলতে দেখা গিয়েছে চিনের প্রেসিডেন্টকে৷
ভিডিওতে কথা বলছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিং৷ তাঁদের মধ্যে আগে হয়ত কোনও আলোচনা হয়েছিল, সেই সূত্রেই জিনপিং কয়েকটি কথা জানাচ্ছেন ট্রুডোকে৷ কী বলছেন তিনি? বলছেন, ‘‘এটা ঠিক হল না৷ আমরা যা আলোচনা করলাম, তা সবই প্রকাশ্যে এসে গিয়েছে৷ এ ভাবে কোনও আলোচনা চালানোর মানে হয় না৷’’ চিনা ভাষায় এই কথাগুলি বলার পর একজন অনুবাদক সেগুলি অনুবাদ করে দিচ্ছেন ইংরাজিতে৷ কিছুটা অপ্রস্তুত হয়েই জবাব দিয়েছেন ট্রুডোও৷
A visibly miffed with #XiJiping with Canadian PM @JustinTrudeau
for leaking content to their conversation.pic.twitter.com/mekZ0Qhd7Z— Abhishek Jha (@abhishekjha157) November 16, 2022
