‘এটা ঠিক হল না’, রাগে অগ্নিশর্মা চিনের প্রেসিডেন্ট, জি২০ সামিটের ভিডিও প্রকাশ্যে
#বালি: ইন্দোনেশিয়ার বালিতে আয়োজিত হয়েছে জি২০ ভুক্ত দেশগুলির সম্মেলন৷ সেখানে ভারতের প্রধানমন্ত্রীকে নানা রূপে দেখেছে বিশ্ব৷ কিন্তু চিনের প্রেসিডেন্টের যে ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে৷ সেই ভিডিওতে হঠাৎই রেগে কথা বলতে দেখা গিয়েছে চিনের প্রেসিডেন্টকে৷ ভিডিওতে কথা বলছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিং৷ তাঁদের মধ্যে আগে হয়ত কোনও আলোচনা হয়েছিল, সেই সূত্রেই জিনপিং কয়েকটি কথা জানাচ্ছেন ট্রুডোকে৷ কী বলছেন তিনি? বলছেন, ‘‘এটা ঠিক হল না৷ আমরা যা আলোচনা করলাম,…

