সেই মা-দিদিমাদের সময় থেকেই জনপ্রিয় পেট্রোলিয়াম জেলি। আর শীতের বড় বন্ধুও। যত দামি দামি ক্রিম আসুক না কেন, ফাঁটা ঠোঁট থেকে খরখরে কনুই, পেট্রোলিয়াম জেলি থাকলেই চিন্তা শেষ। দেখুন আরও কীভাবে এটি ব্যবহার করতে পারবেন।
1/6শীতে জমিয়ে উপভোগ করতে কে না ভালোবাসে। ঘাম নেই, রোদের তাপ নেই। তবে শীতের একটাই বড় সমস্যা যা হল শুকনো ত্বক, ফাঁটা ঠোঁট। আর এক্ষেত্রে মুশকিল আসান হতে পারে পেট্রোলিয়াম জেলি। পকেটেও খুব বেশি চাপ পড়ে না। আর এটি নন কোমোডেজনিক হওয়ায় রোমকূপকেও বন্ধ করে দেয় না। (Unsplash)2/6স্নান করে বা স্নান থেকে এসে শরীরে অতি শুষ্ক অংশগুলি যেমন কনুই, হাঁটু, গোড়ালিতে পেট্রোলিয়াম জেলি লাগান। যাদের ঠোঁট ফাঁটে তাঁরা পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নেবেন লিপস্টিক দেওয়ার আগেই। (Unsplash)3/6আপনার গোড়ালি যদি ফাঁটা হয় তবে পেট্রোলিয়াম জেলি লাগানোর সবচেয়ে ভালো সময় হল রাত। তবে এক্ষেত্রে আপনাকে নিয়মিত গোড়ালিতে স্ক্রাবিং করতে হবে। এবার ভালো করে তোয়ালে দিয়ে মুছে নিয়ে তাতে ভালো করে পেট্রোলিয়াম জেলির পুরু আবরণ দিন। উপর থেকে মোজা পরে নিন। এভাবে পুরো শীত চললে গোড়ালি ফাঁটার সমস্যা অনেকটা কম হবে। (Unsplash)4/6আপনি কি জানেন চোখের তলাতেও লাগাতে পারেন পেট্রোলিয়াম জেলি। চোখের তলার ত্বক কোমল আর শুষ্ক হয়। এক্ষেত্রে প্রয়োজনীয় আদ্রতা যোগাতে সাহায্য করবে। তবে আপনার যদি চোখের চারপাশে মিলিয়া হওয়ার প্রবণতা থাকে তবে এরিয়ে চলুন। (Unsplash)5/6ঠোঁট কোমল রাখতে রাতে শুতে যাওয়ার আগে অবশ্যই পেট্রোলিয়াম জেলি লাগান। শীতে মরা কোষ জমে ঠোঁট আরও শুকনো লাগে। তাই নিয়ম করে স্ক্রাবং করুন। মুখে যেমন ময়েশ্চারাইজার লাগাবেন মুখ ধুয়ে তেমনই লাগান ঠোঁটে পেট্রোলিয়াম জেলিও। তারপরে মেকআপ করুন। দেখবেন আর সারাদিন শুকনো ঠোঁটের সমস্যা আপনাকে জ্বালাতন করবে না। (Unsplash)6/6পেট্রোলিয়াম জেলিতে থাকা ভিটামিন ই নখের কিউটিকলের জন্যও খুব কাজে আসে। তাই এটিকে হ্যান্ড ক্রিম হিসেবেও ব্যবহার করতে পারেন। (Unsplash)