পুরো টাকা না থাকায় বাচ্চাকে ৩০০ টাকা ছাড় বই বিক্রেতার, প্রশংসার বন্যা নেটমাধ্যমে

পুরো টাকা না থাকায় বাচ্চাকে ৩০০ টাকা ছাড় বই বিক্রেতার, প্রশংসার বন্যা নেটমাধ্যমে

একটি বাচ্চা ছেলে বইয়ের দোকানে গিয়ে তার পছন্দমত একটা বই কিনতে চেয়েছিল, কিন্তু সেই সময় তার কাছে অতো টাকা না থাকায় সে হতাশ হয়ে পরে. দোকানদারের তার এই দুঃখী চেহারাটা ভালো লাগেনি ,তাই তিনি তার উদারতার প্রমান দিয়ে ৩০০ টাকা ছাড় দেয় এবং পছন্দের বইটা তার হাতে ধরিয়ে দেয়।

এই ঘটনাটি আমাদের শিশু বয়সের কিছু স্মৃতি মনে করিয়ে দেয়। ছোটবেলায় আমরাও স্কুলের কাছে বইয়ের দোকানে এবং লাইব্রেরিতে গিয়ে বসে থাকতাম। লাইব্রেরিতে পছন্দমত বই তুলে নিয়ে পড়তে বসে যেতাম।  পড়া হয়ে গেলে ফেরত দিয়ে দিতাম হাসি মুখে। গল্পের বইয়ের সঙ্গে তাই ছোটদের সম্পর্ক চিরকালীন। গল্পের বই ছাড়া শৈশব ভাবা যায় না। হ্যারি পটার, এনিড ব্লাইটনের রহস্য, পার্সি জ্যাকসন সিরিজ, রাস্কিন বন্ডের লেখা বই, মালগুদি ডেস, চিকেন স্যুপ ফর দ্য সোল সিরিজ বা এমনকি ন্যান্সি ড্রু সিরিজের মতো বইগুলি অনেক ছাত্রদের মধ্যে বেশ জনপ্রিয়।এমনি একটি বই একটা ছোট বাচ্চা ছেলের খুব পছন্দ হয়েছিল।কিন্তু বইয়ের যা দাম , তত টাকা তার কাছে ছিলনা।

(Feed Source: news18.com)