পুরো টাকা না থাকায় বাচ্চাকে ৩০০ টাকা ছাড় বই বিক্রেতার, প্রশংসার বন্যা নেটমাধ্যমে
একটি বাচ্চা ছেলে বইয়ের দোকানে গিয়ে তার পছন্দমত একটা বই কিনতে চেয়েছিল, কিন্তু সেই সময় তার কাছে অতো টাকা না থাকায় সে হতাশ হয়ে পরে. দোকানদারের তার এই দুঃখী চেহারাটা ভালো লাগেনি ,তাই তিনি তার উদারতার প্রমান দিয়ে ৩০০ টাকা ছাড় দেয় এবং পছন্দের বইটা তার হাতে ধরিয়ে দেয়। এই ঘটনাটি আমাদের শিশু বয়সের কিছু স্মৃতি মনে করিয়ে দেয়। ছোটবেলায় আমরাও স্কুলের কাছে বইয়ের দোকানে এবং লাইব্রেরিতে গিয়ে বসে থাকতাম। লাইব্রেরিতে পছন্দমত বই তুলে নিয়ে পড়তে বসে যেতাম। পড়া…

