বাংলাদেশঃ দিল্লি পৌঁছলেন শেখ হাসিনা, ভারত-সফরে কী নিয়ে আলোচনা?
নয়াদিল্লি: ভারতে এসে পৌঁছলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। তিন দিনের ভারত সফরে এসে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী (Bangladesh Prime Minister)। সোমবার সকালে দিল্লি বিমানাবন্দরে এসে পৌঁছন তিনি। কেন্দ্রের উচ্চপদস্থ আধিকারিকরা তাঁকে স্বাগত জানান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাত্ করবেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও তাঁর দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা হওয়ার কথা রয়েছে। সফরের শেষদিন তাঁর রাজস্থানের আজমেঢ়ে মইনুদ্দিন চিস্তির দরগায় যাওয়ার কথা রয়েছে। একাধিক বিষয়ে আলোচনা: প্রতিরক্ষা, বাণিজ্য এবং নদী…










