বাংলাদেশঃ বিএনপির ৫০০ নেতাকর্মীর নামে মামলা
নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে নিউমার্কেট থানার সায়েন্সল্যাব এলাকায় বিএনপির পদযাত্রা থেকে পুলিশের সাথে সংঘর্ষ হয়। এ ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ দলের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। দায়েরকৃত মামলায় আসামিদের মধ্যে আরও রয়েছেন- বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, বিএনপির কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ। এ ছাড়াও মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে। বিএনপি নেতাকর্মীদের হামলায়…






