Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
আমার আর শুভশ্রীর কেরিয়ারের সেরা সিনেমা ধূমকেতু, দর্শক পরিশ্রমটা বুঝবেন: দেব
আমার আর শুভশ্রীর কেরিয়ারের সেরা সিনেমা ধূমকেতু, দর্শক পরিশ্রমটা বুঝবেন: দেব

কলকাতা: এই ছবির জন্য ১০ বছরের অপেক্ষা। যখন এই সিনেমার শ্যুটিং হয়েছিল, তার থেকে একেবারে অন্য ধারায়, অন্য খাতে জীবন বইছে ছবির নায়ক নায়িকার। তবু আবার, নস্ট্যালজিয়া উস্কে সেই নায়ক নায়িকাকে একফ্রেমে দেখতে পাওয়ার জন্যই প্রেক্ষাগৃহে ভিড় জমাবেন দর্শক…পরিচালক, নির্মাতা এমনকি নায়ক নায়িকারও তাই প্রত্যাশা। দীর্ঘ প্রতিক্ষার পরে মুক্তি পাচ্ছে দেব (Dev) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly) অভিনীত ও কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবি ‘ধূমকেতু’। আর সেই ছবি মুক্তির আগেই এবিপি আনন্দকে সিনেমা নিয়ে নিজের প্রত্যাশার কথা খুলে বললেন দেব।…

Read More

সমস্যা মিটিয়ে এক ফ্রেমে হাসিমুখে দেব-রানা সরকার, এবার কী ‘ধুমকেতু’ মুক্তি পাবে?
সমস্যা মিটিয়ে এক ফ্রেমে হাসিমুখে দেব-রানা সরকার, এবার কী ‘ধুমকেতু’ মুক্তি পাবে?

কলকাতা: হঠাৎ ইন্ডাস্ট্রিতে চমক! যে দেব-এর সঙ্গে ধুমকেতু ছবি নিয়ে সমস্যার কথা ইন্ডাস্ট্রির প্রায় প্রত্যেকেই জানে, সেই দেব আর রানা সরকার হঠাৎ এক ফ্রেমে! মুখে হাসি! দেব-এর প্রোফাইল থেকে মঙ্গলবার একটি ছবি পোস্ট করা হয়। সেখানে দেখা গিয়েছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের অফিসে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন দেব ও রানা সরকার। দুজনের মুখেই হাসি। সোশ্যাল মিডিয়ায় দেব লিখেছেন, ‘এমনি.. আশা করছি এবার সব ঠিকঠাক হবে।’ কেন এমন লেখা? এর আগে ঠিক কী হয়েছিল? শেষ বার কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘ধুমকেতু’ ছবিতে জুটি…

Read More