একদিনে নিফটি-সেনসেক্স গড়ল বছরের সবচেয়ে বড় রেকর্ড, এই ৬টি স্টক হল সুপারস্টার
Stock Market Today : মাত্র একদিনের মধ্যে বদলে গেল সবকিছু। ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি (India Pakistan Ceasefire) ঘোষণা করতেই সব রেকর্ড ভেঙে দিল নিফটি-সেনসেক্স (Nifty Sensex Record)। সোমবার এই স্টকগুলি দিয়েছে ‘সুপারস্টার’ রিটার্ন। আজ কী হয়েছে বাজারে সোমবার লেনদেনের সময় বিএসই সেনসেক্স ৮২,৪৯৫.৯৭ পয়েন্টে উঠেছে। শেষ পর্যন্ত সেনসেক্স ২৯৭৫.৪৩ পয়েন্টের অসাধারণ বৃদ্ধির সঙ্গে ৮২,৪২৯.৯০ পয়েন্টে বন্ধ হয়েছিল। একইভাবে, এনএসই নিফটি-৫০ও লেনদেনের সময় ২৪,৯৪৪.৮০ পয়েন্টে উঠেছিল এবং অবশেষে ৯১৬.৭০ পয়েন্টের শক্তিশালী বৃদ্ধির সঙ্গে ২৪,৯২৪.৭০ এ বন্ধ হয়েছিল। এই বৃদ্ধির কারণে নিফটি ও…










