Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
রেলব্রিজ থেকে মেট্রো স্টেশন, উধাও সৌজন্য, বার বার সংঘাতে কেন্দ্র ও রাজ্য
রেলব্রিজ থেকে মেট্রো স্টেশন, উধাও সৌজন্য, বার বার সংঘাতে কেন্দ্র ও রাজ্য

দীপক ঘোষ, বিজেন্দ্র সিংহ ও সুদীপ্ত আচার্য, কলকাতা: কেন্দ্র-রাজ্য সংঘাতে নয়া সংযোজন ইস্ট-ওয়েস্ট মেট্রো (East West Metro)। প্রকল্পের উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) না ডাকা নিয়ে একদিকে ফুঁসছে রাজ্য, অন্য দিকে রাজ্যের আচরণ নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছে বিজেপি। নানা বিষয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত এখন কার্যতই নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই আবহে মাসখানেক আগের কামারকুন্ডু রেলব্রিজ (Kamarkundu Rail Bridge) উদ্বোধন ঘিরে টানাপোড়েনের প্রসঙ্গও উঠে আসছে। কেন্দ্র-রাজ্য সমীকরণে সংঘাতই এখনকার সংস্কৃতি হয়ে উঠেছে কিনা, প্রশ্ন উঠছে। একের পর এক বিষয়ে সংঘাত চলছেই…

Read More

শিয়ালদায় বিশৃঙ্খলা, নারীকল্যাণ মন্ত্রীর উপস্থিতিতে মহিলা সাংবাদিককে ধাক্কা RPF-র
শিয়ালদায় বিশৃঙ্খলা, নারীকল্যাণ মন্ত্রীর উপস্থিতিতে মহিলা সাংবাদিককে ধাক্কা RPF-র

চূড়ান্ত অব্যবস্থা। বিশৃঙ্খলা চরমে। ধাক্কাধাক্কি, মারামারিতে লণ্ডভণ্ড শিয়ালদা মেট্রো স্টেশন। আজ (সোমবার) ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের উদ্বোধন করতে আসেন কেন্দ্রীয় নারী এবং শিশু কল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি। উদ্বোধনের আগে শিয়ালদা স্টেশনে ঘুরে যান। আর তখনই নবনির্মিত শিয়ালদা স্টেশনে দেখা গেল বিশৃঙ্খলার ছবি। আরপিএফের পক্ষ থেকে সাংবাদিকদের মারা, ধাক্কা দেওয়া হল। লাঠি উঁচিয়ে মারমুখী হয়ে ওঠেন আরপিএফের আধিকারিকরা। তার জেরে গোটা শিয়ালদা মেট্রো স্টেশনে চরম বিশৃ্ঙ্খলার পরিস্থিতি তৈরি হয়। প্রতিবাদে গর্জে ওঠেন উপস্থিত সাংবাদিকরা। ঠিক কী ঘটেছিল শিয়ালদা মেট্রো স্টেশনে? আজ হঠাৎই…

Read More

দীর্ঘ অপেক্ষার অবসান, উদ্বোধন হল শিয়ালদা মেট্রো স্টেশনের
দীর্ঘ অপেক্ষার অবসান, উদ্বোধন হল শিয়ালদা মেট্রো স্টেশনের

কলকাতা: দীর্ঘ অপেক্ষার অবসান। উদ্বোধন হল শিয়ালদা মেট্রো স্টেশনের (Sealdah Metro)। হাওড়া ময়দান (Howrah Maidan) স্টেশন থেকে ভার্চুয়ালি উদ্বোধন করলেন স্মৃতি ইরানি। সল্টলেক সেক্টর ৫ হয়ে ফুলবাগানের সঙ্গে যুক্ত হল শিয়ালদা। সল্টলেক (Saltlake) থেকে শিয়ালদা-৯ কিমি যাত্রাপথে বৃহস্পতিবার থেকে পরিষেবা। সামনের বছর হাওড়ার সঙ্গে শিয়ালদা যুক্ত করার লক্ষ্য মেট্রো কর্তৃপক্ষের। সেজে উঠেছে শিয়ালদা মেট্রো স্টেশন: যাত্রীদের সুবিধার্থে একাধিক ব্যবস্থা থাকছে শিয়ালদা মেট্রো স্টেশনে। কী কী থাকছে শিয়ালদা মেট্রো স্টেশনে? ২১ মিনিটের যাত্রাপথে ন্যূনতম ভাড়া ১০ টাকা, সর্বোচ্চ ২০ টাকা।…

Read More