Brij Bhushan Sharan Singh VS Wrestlers Protest: অভিযুক্ত ব্রিজভূষণকে ৯ জুনের মধ্যে গ্রেফতার করতে হবে, কেন্দ্রকে চাপে রাখলেন কৃষক নেতা রাকেশ টিকায়েত
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর সময় দেওয়া যাবে না। আগামী ৯ জুনের মধ্যে ব্রিজভূষণ শরণ সিং-কে (Brij Bhushan Sharan Singh) গ্রেফতার করতে হবে। নরেন্দ্র মোদীর (Narendra Modi) কেন্দ্র সরকারকে এমনই হুমকি দিলেন ভারতীয় কিষান ইউনিয়নের (Bharatiya Kisan Union) প্রধান রাকেশ টিকায়েত (Rakesh Tikait)। শুক্রবার অর্থাৎ ২ জুন, হরিয়ানার কুরুক্ষেত্রে মহাপঞ্চায়েত বসেছিল। সেখানেই ফের একবার সাক্ষী মালিক (Sakshi Malik), ভিনেশ ফোগাট (Vinesh Phogat), বজরং পুনিয়াদের (Bajrang Punia) পাশে দাঁড়ালেন রাকেশ টিকায়েত। রাকেশ টিকায়েত বলেন, “যদি আমাদের ৯ জুন যন্তর…



