Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
‘আর তো কোনও টাকা নিই না…’ ‘উপার্জন’ নিয়ে ‘সব’ কথা খুলে বললেন মমতা!
‘আর তো কোনও টাকা নিই না…’ ‘উপার্জন’ নিয়ে ‘সব’ কথা খুলে বললেন মমতা!

কলকাতা: বুধবার মন্ত্রিসভার বৈঠক শেষে ফের একবার বিরোধীদের লাগাতার সমালোচনার বিরুদ্ধে সোচ্চার হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের কটাক্ষের উত্তরে পরিসংখ্যান দিয়ে জানিয়ে দিলেন নিজের জন্য সরকারি তহবিল থেকে গত ১২ বছরে একটি টাকাও নেননি তিনি। এই ক’-বছরে মুখ্যমন্ত্রীর উপার্জনস্বরূপ সরকারি হিসেবে অন্তত ৫ থেকে ৬ কোটি টাকা তাঁর প্রাপ্য হলেও তিনি যে তার কানাকড়িও নেন না সেকথা স্পষ্ট জানিয়ে দেন মমতা। একইসঙ্গে মুখ্যমন্ত্রী এদিন ‘দুর্নীতি’ প্রসঙ্গে কার্যত কেন্দ্রকে কটাক্ষ করে বলেন, “যাদের রং কয়লা, তারাই বেশি কয়লা কয়লা করে।…

Read More

খেলা হবে দিবসে যুবদের উত্তেজনা দেখে আপ্লুত!খেলোয়াড়দের স্বপ্ন পূরণের আশ্বাস মমতার
খেলা হবে দিবসে যুবদের উত্তেজনা দেখে আপ্লুত!খেলোয়াড়দের স্বপ্ন পূরণের আশ্বাস মমতার

#কলকাতা: খেলা হবে দিবসে বাংলার যুবকর উত্তেজনা দেখে আপ্লুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! “খেলাধুলায় যুবদের উৎসাহী অংশগ্রহণ ও উদ্যোগ প্রশংসনীয়। পশ্চিমবঙ্গ সরকার তাঁদের সামগ্রিক উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া এবং তাঁদের স্বপ্নকে সমর্থন করার প্রয়াস অব্যাহত রাখবে,” এই বার্তা লিখে সারা রাজ্যে খেলা হবে দিবস পালনের একটি ভিডিও ট্যুইট করা হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ১৬ অগাস্ট রাজ্যজুড়ে ‘খেলা হবে’ দিবস পালিত হয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে। মূল অনুষ্ঠানটি ছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস থেকে শুরু করে ক্রীড়া…

Read More

আলিয়া বিশ্ব বিদ্যালয়ের আচার্য পদেও মুখ্যমন্ত্রী, বিধানসভায় পাশ হল বিল
আলিয়া বিশ্ব বিদ্যালয়ের আচার্য পদেও মুখ্যমন্ত্রী, বিধানসভায় পাশ হল বিল

এবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মর্মে বিধানসভায় বিল পাশ হল। নিয়ম অনুযায়ী বিল পাশ হওয়ার পর তা পাঠানো হবে রাজ্যপালের কাছে। অনান্য বিশ্ববিদ্যালয়গুলির মত এখনও আলিয়া বিশ্ববিদ্যালয়ের আচার্য বা আলিয়া-ই-জামিয়া পদে রয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। আলিয়া বিশ্ববিদ্যালয়ের আলিয়া-ই-জামিয়ার পদ থেকে তাঁকে অপসারণ করাতে চাইছে রাজ্য। সেই মর্মে এই বিল পাশ করা হয়েছে। গতকাল রাজ্য বিধানসভায় বিলটি পেশ করেন সংখ্যালঘু মাদ্রাসা উন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রাব্বানী। স্বাভাবিকভাবেই এনিয়ে আপত্তি ছিল বিরোধীদের। তবে ভোটাভুটি হলে…

Read More