Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
হাসপাতালের ভিতরে ঢুকেও মারধর! মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
হাসপাতালের ভিতরে ঢুকেও মারধর! মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

কলকাতা: হাসপাতালের ভিতরে ঢুকেও মারধরের অভিযোগ তুলল এসএফআই। কলকাতা বিশ্ববিদ্যালয় অভিযানের প্রচার ঘিরে উত্তেজনা। আগামী ২০ ফেব্রুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয় অভিযানের ডাক দিয়েছে বাম ছাত্র সংগঠন এসএফআই। প্রায় পাঁচ দফা দাবি রয়েছে তাঁদের। সেই অভিযান নিয়েই শুক্রবার আলিপুর ক্যম্পাসে একটি পথসভার আয়োজন করেছিলেন তাঁরা। সেখানেই তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলল এসএফআই। তবে এরপরে আক্রান্তদের এসএসকেএম হাসপাতালে নিয়ে এলে, সেখানেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। শুক্রবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের আলিপুর ক্যাম্পাসে ২০ ফেব্রুয়ারি অভিযান নিয়ে একটি পথসভা আয়োজন করা হয়েছিল। সেখানেই তাঁদের…

Read More

কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পুনর্বহালের বিজ্ঞপ্তি খারিজ করল হাইকোর্ট
কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পুনর্বহালের বিজ্ঞপ্তি খারিজ করল হাইকোর্ট

কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পুনর্বহালের সিদ্ধান্ত খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। ২০২১ সালের ২৭ অগস্ট সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদে পুনর্বহালের বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য সরকার। সেই বিজ্ঞপ্তিই খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। কলকাতা হাইকোর্টে নির্দেশ দেওয়ার পর আজ মামলাকারীর পক্ষে আইনজীবী জানান, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রয়েছেন এই রায় ঘোষণা পর আর তিনি উপাচার্য পদে বসে থাকতে পারবেন না। যদিও সরকারি সূত্রের…

Read More

গর্বের কলকাতা বিশ্ববিদ্যালয়! পিএইচডি ডিগ্রি করানোয় সারা ভারতে ২য় স্থানে CU
গর্বের কলকাতা বিশ্ববিদ্যালয়! পিএইচডি ডিগ্রি করানোয় সারা ভারতে ২য় স্থানে CU

#কলকাতা: ফের অন্যতম সেরার স্বীকৃতি কলকাতা বিশ্ববিদ্যালয়ের। বেসরকারি এক সংস্থার সমীক্ষায় সারা দেশের মধ্যে ছয় নম্বর স্থানে জায়গা করে নিল কলকাতা বিশ্ববিদ্যালয়। পড়ুয়াদের পিএইচডি ডিগ্রি করানোর ক্ষেত্রে সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থানে কলকাতা বিশ্ববিদ্যালয়। পেটেন্ট দেওয়ার ক্ষেত্রেও সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। ইন্ডিয়া টুডে দ্বারা প্রকাশিত ভারতের সেরা বিশ্ববিদ্যালয় সমীক্ষা ২০২২ এর, ১৫ অগাস্ট, ২০২২ ইস্যুতে, কলকাতা বিশ্ববিদ্যালয় ভারতের সমস্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে। উল্লেখ্য, এই সমীক্ষায় কলকাতা বিশ্ববিদ্যালয় ভারতের সমস্ত রাষ্ট্রীয় সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে…

Read More

দেশে চতুর্থ যাদবপুর বিশ্ববিদ্যালয়, অষ্টম স্থানে কলকাতা ; ট্যুইটে উচ্ছ্বাস প্রকাশ মমতার
দেশে চতুর্থ যাদবপুর বিশ্ববিদ্যালয়, অষ্টম স্থানে কলকাতা ; ট্যুইটে উচ্ছ্বাস প্রকাশ মমতার

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : প্রকাশিত কেন্দ্রীয় সরকারের এনআইআরএফ র‍্যাঙ্কিং (NIRF India Rankings 2022)। দেশের মধ্যে চতুর্থ স্থানে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। অন্যদিকে, অষ্টম স্থান দখল করেছে কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University)। দেশের সেরা মেডিক্যাল কলেজ দিল্লির এইমস। সেরা শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি মাদ্রাজ। দেশের সেরা বিশ্ববিদ্যালয় আইআইএসসি বেঙ্গালুরু। আইআইএম আমদাবাদ সেরা ‘বি’ স্কুল। গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে আইআইটি খড়গপুর রয়েছে পঞ্চম স্থানে। কিছুক্ষণ আগেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের উপস্থিতিতে কেন্দ্রের তরফে ১১টি বিভাগে সেরা প্রতিষ্ঠান চিহ্নিত করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, বিশ্ববিদ্যালয়…

Read More