আয়াতোল্লার বাসভবনের কাছে বিস্ফোরণ, উঠল ‘স্বৈরাচারী শাসক নিপাত যাও স্লোগান’, কী অবস্থা ইরানে?
নয়াদিল্লি: ইজরায়েল বনাম হামাস যুদ্ধ চলছেই। সেই আবহেই নয়া যুদ্ধের ইঙ্গিত পশ্চিম এশিয়ায়। এবার মুখোমুখি ইরান এবং ইজরায়েল। গত ২৪ ঘণ্টায় মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র বর্ষণ হয়েছে দুই দেশের মধ্যে। প্রথমে ইজরায়েল হামলা চালায়, তার পর প্রত্যাঘাত করে ইরান। এই মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত বলে জানা যাচ্ছে। (Iran vs Israel Conflict) Iran International সংবাদমাধ্যম জানিয়েছে, দেশের সর্বোচ্চ শাসক আয়াকোল্লা আলি খামেনেইয়ের বাসভবনের কাছে তীব্র বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। তেহরানের পাস্তুর স্কোয়্যার এলাকায় থাকেন আলি খামেনেই। সেখানে দেশের প্রেসিডেন্টের বাসভবনও রয়েছে। এদিন সকালে…










