East Bengal : ইস্টবেঙ্গলের মাঠে পা দিয়ে কী বললেন লাল-হলুদের নতুন বিদেশি চারালাম্বোস?
দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় : ইস্টবেঙ্গলে (East Bengal) খেলতে চলে এলেন চলতি মরসুমের প্রথম বিদেশি ফুটবলার চারালাম্বোস কিরিয়াকউ । সাইপ্রাসের এই ডিফেন্ডার (Defender) শনিবার সকালের বিমানেই দুবাই থেকে কলকাতায় (Kolkata) আসেন। বিমানবন্দরে তাকে বরণ করে নিতে হাজির ছিলেন লাল-হলুদের কমর্কর্তা ও সদস্য-সমর্থকেরা। ফুল দিয়ে নবাগত এই বিদেশিকে স্বাগত জানান ইস্টবেঙ্গলের প্রতিনিধিরা। বিমানবন্দরেই তাঁকে লাল-হলুদ পতাকায় মুড়ে দেওয়া হয়। তার পরে তাঁকে নিয়ে যাওয়া হয় ইস্টবেঙ্গলের আস্তানায়।৩২ বছর বয়সি সাইপ্রাসের এই ডিফেন্ডার তাঁর দেশের হয়ে ১১টি ম্যাচ খেলেছেন। এ ছাড়াও সাইপ্রাসের ঘরোয়া ফুটবলে…


