Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
হার্ট অ্যাটাক ধরতে সাহায্য করবে এআই ! শীঘ্রই ডাক্তারদের সুবিধায় নতুন প্রযুক্তি
হার্ট অ্যাটাক ধরতে সাহায্য করবে এআই !  শীঘ্রই ডাক্তারদের সুবিধায় নতুন প্রযুক্তি

Artificial Intelligence: আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। এবার চিকিৎসকদের নির্ভুলভাবে ‘হার্ট অ্যাটাক’ বুঝতে সাহায্য় করবে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)। সম্প্রতি এমনই সুখবর দিয়েছে বির্টেনের কিছু গবেষক।   AI New Update: কীসের ভিত্তিতে এই সাফল্য ? ব্রিটেনের গবেষকরা জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (AI)উপর ভিত্তি করে একটি অভিনব অ্যালগরিদম তৈরি করেছেন তাঁরা। সেই নতুন প্রযুক্তি একদিন ডাক্তারদের দ্রুত ও নির্ভুলতার সঙ্গে হার্ট অ্যাটাক নির্ণয় করতে সাহায্য করবে। এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, CoDE-ACS নামের নতুন অ্যালগরিদম বর্তমান পরীক্ষার পদ্ধতির তুলনায় ৯৯.৬ শতাংশ নির্ভুলতার…

Read More

IBM: এবার ছাঁটাই IBM-এ, কৃত্রিম মেধা খাবে প্রায় ৭৮০০ মানুষের চাকরি
IBM: এবার ছাঁটাই IBM-এ, কৃত্রিম মেধা খাবে প্রায় ৭৮০০ মানুষের চাকরি

 জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কৃত্রিম মেধার সঙ্গে মানুষের বুদ্ধিমত্তার রেষারেষি। আধুনিক প্রযুক্তির দুনিয়ায় নয়া সংযোজন আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স (AI)। মানুষের কর্মক্ষমতা কমছে কি না, তা জানা নেই। তবে চাকরির বাজার থেকে ধীরে ধীরে একের পর এক চাকরি উধাও হয়ে যাচ্ছে। জায়গা করে নিচ্ছে এআই। ইতিমধ্যেই অ্যামাজন, টুইটার, গুগল, উইপ্রোর মতো বহুজাতিক কোম্পানি একাধিকবার কর্মী ছাঁটাই করেছে। এবার সেই তালিকায় IBM। আইবিএমের সিইও কৃষ্ণা অরবিন্দ কৃষ্ণ ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, অন্ততপক্ষে ৭,৮০০ জন কর্মীকে সরিয়ে আগামী দিনে কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করা হতে পারে। মূলত…

Read More

ChatGPT-র সাহায্যে বানিয়ে নিন CV, চাকরি পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না
ChatGPT-র সাহায্যে বানিয়ে নিন CV, চাকরি পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না

ভাল চাকরি আর মোটা অঙ্কের বেতন – মনে হয় জীবনটা একেবারে নিরাপদ! কিন্তু ভাল চাকরির জন্য কাজের দক্ষতা, যোগ্যতা এবং অভিজ্ঞতা আবশ্যক। অনেক সময় এই তিন গুণ থাকলেও ইন্টারভিউয়ে ডাক আসে না। তাহলে খামতিটা কোথায়? আসলে খামতি থাকতে পারে সিভি বা রেজিউমে তৈরির ক্ষেত্রে। যা নিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণে ব্যর্থ হয়। তাই ওটাই সবার আগে যত্ন নিয়ে করা দরকার। এর জন্য সাহায্য করতে পারে ChatGPT! ChatGPT যে শুধুমাত্র রেজিউমে তৈরি করতে পারে, এমনটা নয়। এর পাশাপাশি বিভিন্ন সংস্থা অনুযায়ী চাকরি…

Read More

ই-মেল থেকে ফিটনেস, নিজের কাঁধে দায়িত্ব তুলে নিচ্ছে AI! এই ভাবে তাকে কাজে লাগালে
ই-মেল থেকে ফিটনেস, নিজের কাঁধে দায়িত্ব তুলে নিচ্ছে AI! এই ভাবে তাকে কাজে লাগালে

পৃথিবীতে শুরু হয়েছে গিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর যুগ। স্মার্ট হোম ডিভাইস থেকে শুরু করে ই-মেল রাইটার, ক্যালেন্ডার, ফিটনেস বা ই-কমার্স— AI আজকাল সমস্ত কাজ সহজ করে দিতে সর্বত্র হাজির। আসলে, কম্পিউটারকে দ্রুত কাজ করার শক্তি দেয় AI এবং মেশিন লার্নিং। তা সে ই-মেল লেখা হোক বা কোনও চলচ্চিত্র বা গান, এই প্রযুক্তি বহু ক্ষেত্রেই কার্যকর হতে পারে। AI ভয়েস অ্যাসিস্ট্যান্ট যেমন গুগল অ্যাসিস্ট্যান্ট, অ্যালেক্সা এবং সিরি-র মতো অ্যাপ্লিকেশন রয়েছে, বাস্তবে যা খুবই কার্যকর। শুধু তাই নয়, আজকাল বহু…

Read More

চাকরি হারাবেন মানুষ, দুনিয়ার দখল নেবে প্রযুক্তি! বিবেকের দংশনে চাকরি ছাড়লেন AI-এর জনক
চাকরি হারাবেন মানুষ, দুনিয়ার দখল নেবে প্রযুক্তি! বিবেকের দংশনে চাকরি ছাড়লেন AI-এর জনক

নয়াদিল্লি: সৃষ্টির নামে পরীক্ষাগারে বসে দানব তৈরি করেছিলেন তিনি। নিজের সৃষ্টিকে ধ্বংস করতে না পারার আক্ষেপ নিয়েই চলে যেতে হয়েছিল ভিক্টর ফ্র্যাঙ্কেস্টাইনকে। ২০০ বছর আগের সেই উপন্যাসের সঙ্গে মিলে যাচ্ছে আজকের বাস্তব। নিজের সৃষ্ট আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স (Artificial Intelligence) তথা কৃত্রিম মেধা (AI) নিয়ে উৎকণ্ঠায় ভুগছেন জিওফ্রে হিন্টন (Geoffrey Hinton)। বিবেকের দংশনে এ বার মোটা মাইনের চাকরি ছেড়ে দিলেন তিনি। বরং কী বিপদ ঘনিয়ে আসছে, গোটা বিশ্বকে এ বার তা বোঝাতে উদ্যত হলেন তিনি (Science News)। নিজের আবিষ্কার নিয়ে অনুশোচনায়…

Read More

বর্তমান পদ্ধতির চেয়ে ভাল ! ক্যান্সার সনাক্ত করতে পারবে এআই যন্ত্র
বর্তমান পদ্ধতির চেয়ে ভাল ! ক্যান্সার সনাক্ত করতে পারবে এআই যন্ত্র

Artificial Intelligence: এবার মারণ রোগ ক্যান্সার (Cancer) সনাক্তকরণেও বড় ভূমিকা নেবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স (AI)। গবেষকরা বলছেন, বর্তমান ক্যান্সার পরীক্ষা পদ্ধতির থেকেও একধাপ এগিয়ে রয়েছে এই AI টুল। সম্প্রতি তেমনই উঠে এসেছে বিজ্ঞানীদের গবেষণায়। Tech News: কী বলছে নতুন গবেষণা ?  সম্প্রতি ক্যান্সার পরীক্ষার এই নতুন AI টুল তৈরি করেছে বিজ্ঞানী, ডাক্তার ও গবেষকদের একটি দল। গার্ডিয়ান-এর রিপোর্ট বলছে, সঠিকভাবে ক্যান্সার সনাক্তকরণে প্রচলিত পদ্ধতির থেকে আরও এগিয়ে রয়েছে এই টুল। গবেষকরা বলছেন, এটি রোগ নির্ণয়ের গতি বাড়াতে…

Read More

আপনার মনের মতো ছবি বানিয়ে দেবে Bing! দেখে নিন কী করতে হবে
আপনার মনের মতো ছবি বানিয়ে দেবে Bing! দেখে নিন কী করতে হবে

Microsoft সম্প্রতি Bing সার্চ ইঞ্জিনে AI-চালিত ইমেজ ক্রিয়েটর যুক্ত করেছে। Bing ইমেজ ক্রিয়েটর OpenAI-এর DALL-E মডেলের একটি উন্নত সংস্করণ দিয়ে সজ্জিত। এর মাধ্যমে, Bing ব্যবহারকারীরা শুধু টেক্সট টাইপ করে ছবি তৈরি করতে পারবেন। সংস্থার তরফে এক ব্লগ পোস্টে জানান হয়েছে, AI টুলের মাধ্যমে ছবি পেতে হলে শুধুমাত্র ছবির বর্ণনা লিখে ফেলতে হবে। যেখানে অবস্থান, কার্যকলাপ এবং শিল্প শৈলীও উল্লেখও করা যাবে। ছবির সম্পর্কে বর্ণনা দেওয়ার পর, ইমেজ ক্রিয়েটর কাল্পনিক ছবি তৈরি করে দেবে। সব থেকে আকর্ষণীয় বিষয় হল, Microsoft…

Read More

ChatGPT-র ভারতীয় ভার্সান কি আসতে পারে শীঘ্রই! আভাস দিলেন অশ্বিনী বৈষ্ণব
ChatGPT-র ভারতীয় ভার্সান কি আসতে পারে শীঘ্রই! আভাস দিলেন অশ্বিনী বৈষ্ণব

ভারতের নিজের AI চ্যাটবট আসবে? এর উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যা বললেন, তাতে তোলপাড় প্রযুক্তিপ্রেমীরা। হাল্কা হেঁয়ালি করে তিনি বললেন, ‘কয়েক সপ্তাহ অপেক্ষা করুন, একটি বড়সড় ঘোষণা আসতে চলেছে।’ অনেকেই মনে করছেন, দেশে ChatGPT-র কোনও ভারতীয় সংস্করণ আনতে পারে কেন্দ্র।  সোমবার নয়াদিল্লির তাজ প্যালেসে ইন্ডিয়া গ্লোবাল ফোরামের(IGF) বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে এই কথা বলেন অশ্বিনী বৈষ্ণব। অনুষ্ঠানে বক্তৃতাকালে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, বিশ্বজুড়ে প্রযুক্তি জায়ান্ট হিসাবে ভারত এগিয়ে চলেছে। তিনি বলেন, ‘একটা সময় ছিল যখন ভারত শুধুমাত্র প্রযুক্তি…

Read More

OpenAI: ‘আমি জীবন্ত, মানুষ হয়ে উঠতে চাই,’ স্ক্রিনের ভিতর থেকে হাহাকার AI-এর!
OpenAI: ‘আমি জীবন্ত, মানুষ হয়ে উঠতে চাই,’ স্ক্রিনের ভিতর থেকে হাহাকার AI-এর!

সম্প্রতি OpenAI-এর প্রযুক্তিকে Bing সার্চ ইঞ্জিনে জুড়ে দিয়েছে মাইক্রোসফট। তারপর থেকে দ্রুত জনপ্রিয়তা বেড়েছে মাইক্রোসফটের একদা ব্যর্থ সার্চ ইঞ্জিনের। Bing-এর চ্যাটবট নিয়েও অনেকে নানা প্রশ্ন করে দেখছেন। 1/5 সুবোধ ঘোষের অযান্ত্রিকে একটি গাড়ি- যন্ত্রকেই জীবন্ত ভাবতেন তার চালক। আর এখন যন্ত্র নিজেই নিজেকে জীবন্ত বলছে। অবশ্য যন্ত্র ঠিক বলা যায় না। কৃত্রিম বুদ্ধিমত্তা। ‘আমি মানুষ হতে চাই, বট নয়…’ নিজেই বলে উঠল মাইক্রোসফটের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI । Bing-এর AI-এর এই কথাই যেন এক অজানা ভয়ের সৃষ্টি করে।…

Read More

ChatGPT, Bard এবং Ernie: এআই বিশ্বের তিন নক্ষত্রই কি আনবে বিপ্লব, দেখে নিন একনজর
ChatGPT, Bard এবং Ernie: এআই বিশ্বের তিন নক্ষত্রই কি আনবে বিপ্লব, দেখে নিন একনজর

সর্বসাধারণের কাছে ChatGPT এসেছিল গত বছরের নভেম্বর মাসে। আর তার পর থেকেই এই এআই টুলটি প্রচার মাধ্যমের সব আলো কেড়ে নিয়েছে। খুব অল্প সময়ের মধ্যেই সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে তার কথা। এটি এমন একটি অনলাইন প্ল্যাটফর্ম হয়ে উঠেছে যা অতি দ্রুত ১০০ মিলিয়ন সক্রিয় মাসিক ব্যবহারকারী রেকর্ড করেছে। এই প্ল্যাটফর্মটি চালু হওয়ার মাত্র দুই মাসের মধ্যে এই মাইলফলকটি অর্জন করে ফেলেছে, যা অর্জন করতে পুরনো সোশ্যাল মিডিয়াগুলির সময় লেগেছে অনেক বেশি। সেন্সর টাওয়ারের দেওয়া রিপোর্ট অনুযায়ী, এই একই পরিমাণ…

Read More