Abhishek Porel : অভিষেক পোড়েলের ঘটনায় মুখ খুললেন সৌরভ, বাংলার ক্রিকেটারের গ্রেফতারির পর মহারাজের প্রথম প্রতিক্রিয়া
Abhishek Porel : বাংলার সম্ভাবনাময় ক্রিকেটার কেরিয়ারের প্রায় শুরুতেই বিতর্কের কেন্দ্রে। এক তরুণী তাঁর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ। অভিষেক পোড়েলকে গ্রেফতার করেছে পুলিশ। কলকাতা : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ধর্ষনের অভিযোগ। তার পরই গ্রেফতার বাংলার প্রতিভাবান ক্রিকেটার অভিষেক পোড়েল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) দিল্লি ক্যাপিটালস দলের নির্ভরযোগ্য কিপার-ব্যাটার অভিষেক। বাংলা দলেরও অন্যতম ভরসার মুখ তিনি। অনেকেই তাঁকে ভবিষ্যতের তারকা হিসেবে দেখছিলেন। তবে কেরিয়ারের একেবারে গোড়াতেই এমন একটা কাণ্ড বাঁধিয়ে বসলেন তিনি! কর্ণাটকে ডাক্তারি পড়ুয়া এক তরুণী গত ২৩ জুন মগড়া থানায়…

