পাকিস্তানের ৩০টি মিসাইলও ধ্বংস করে দিল ভারত, অ্যাকশনে নেমে পড়ল ভারতের নৌবাহিনীও
নয়াদিল্লি : পালানোর পথ নেই পাকিস্তানের। একই দিনে তিনটি যুদ্ধবিমান গুলি করে নামানোর পর, এবার সামনে আসছে পাকিস্তানের ৩০টি মিসাইলও ধ্বংস করে দিয়েছে ভারতীয় নিরাপত্তাবাহিনী। রাজস্থানের জয়সলমেরের মাঝআকাশে মিসাইলগুলি ধ্বংস করে দেওয়া হয়। এর পাশাপাশি এবার জলপথেও পাকিস্তানের রক্তচাপ বাড়াতে ময়দানে নেমে পড়ল ভারত। অ্যাকশনে নামল ভারতের নৌবাহিনী। এই পরিস্থিতিতে প্রত্যেক হামলার যোগ্য জবাব দেওয়া হবে বলে জানিয়ে দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এক্স করে জানানো হয়েছে, জম্মু, পাঠানকোট ও উধমপুরে ভারতের সামরিক ঘাঁটি টার্গেট…

