শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে
ভয়ঙ্কর ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়াল একশো। রিখটার স্কেলে মাত্রা ৭.৪। সোমবার তীব্র ভূমিকম্পে ভয়ঙ্কর অবস্থা পশ্চিম কলম্বিয়ায়। মৃতের সংখ্যা গিয়ে ঠেকেছে ১১১। বহু বিল্ডিং ভেঙে পড়েছে। ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েছেন বহু মানুষ। আহত অনেকে। আতঙ্কে বাড়িঘর ছেড়েছেন শ’য়ে শ’য়ে মানুষ। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সান হোসে দেল পালমারে, যা বোগোতা থেকে ৪০০ কিলোমিটার পশ্চিমে চোকো অঞ্চলে অবস্থিত প্রায় ৪,৮০০ মানুষের জনবসতি। ইউএস জিওলজিক্যাল সার্ভে-র তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি ১০৭ কিলোমিটার গভীরে আঘাত হানে। প্রতিবেশী দেশ ইকুয়েডরেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে।…

