Foods to Increase Blood: শরীরে রক্তের ঘাটতি হলে কোন কোন রোগ হয় জানেন! রক্ত বৃদ্ধি করতে কী কী খাবেন জানুন…
প্রথমেই জেনে নেওয়া জরুরি রক্তের কাজ কী। রক্ত একটি তরল পদার্থ, যার মধ্যে সাদা রক্তকণিকা, লাল রক্তকণিকা, প্লাজমা এবং প্লেটলেটস থাকে। এদের প্রত্যেকটির আলাদা কাজ রয়েছে। লাল রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকে, যা ফুসফুস থেকে অক্সিজেন গ্রহণ করে রক্তে মেশায়। এরপর এই রক্ত হৃদপিণ্ডে পৌঁছে পুরো শরীরে পাম্প হয়ে ছড়িয়ে পড়ে। আমাদের শরীরের রক্তনালীগুলির দৈর্ঘ্য প্রায় ৯৬ হাজার কিলোমিটার। রক্তই শরীরের প্রতিটি অঙ্গে অক্সিজেন পৌঁছে দেয় এবং কার্বনডাই-অক্সাইড শরীর থেকে বের করে দেয়। তাছাড়াও, শরীরের প্রতিটি অঙ্গে পুষ্টি পৌঁছানোর কাজও রক্তের…


