ওভালে কেন দশ না, নয় উইকেট পড়তেই অল আউট হয়ে গেল ইংল্যান্ড দল?
লন্ডন: ওভাল টেস্টে (IND vs ENG 5th Test) ইংল্যান্ডের প্রথম ইনিংসে হ্যারি ব্রুককে মহম্মদ সিরাজ ৫৩ রানে সাজঘরে ফেরাতেই ইংল্যান্ড ইনিংস সমাপ্ত হয়ে যায়। বোর্ডে অবশ্য তখনও কিন্তু ইংল্যান্ডের দশ না, বরং নয় উইকেটই দেখাচ্ছিল। তাহলে নয় উইকেটই কেন ইংল্যান্ডের ইনিংস শেষ হল? কারণ ক্রিস ওকস। প্রথম দিনের একেবারে শেষ লগ্নে করুণ নায়ারের মারা এক শট আটকাতে গিয়ে বাউন্ডারিতে ডাইভ মারেন। তারপরে সঙ্গে সঙ্গেই কাঁধ ধরে অসম্ভব যন্ত্রণায় বাউন্ডারি লাইনেই শুয়ে পড়েন ক্রিস ওকস (Chris Woakes)। প্রাথমিকভাবে দেখেই মনে…





