ফের মহামারির প্রকোপ? ইবোলার প্রকোপে হু হু করে বাড়ছে মৃত্যু, জরুরি অবস্থা ঘোষণা করল WHO
নয়াদিল্লি: নতুন করে ইবোলা ভাইরাসের প্রকোপ। কার্যত মহামারির পরিস্থিতি কঙ্গো এবং উগান্ডায়। হু হু করে ছড়িয়ে পড়ছে সংক্রমণ। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। সেই আবহে জনস্বাস্থ্যে আন্তর্জাতিক জরুরি অবস্থা ঘোষণা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী, ৩০০ জনের বেশি ইবোলা আক্রান্ত বলে সন্দেহ। মারা গিয়েছেন কমপক্ষে ৮৮ জন। (Ebola Virus Outbreak) কী পরিস্থিতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জরুরি অবস্থার ঘোষণা করেছে WHO. বলা হয়েছে, এখনও পর্যন্ত কোভিড ১৯-এর মতো অতিমারি করার পরিস্থিতি আসেনি। তাই আন্তর্জাতিক সীমান্ত বন্ধ…

