দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়ার ঘটনায় এবার দেশটির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ। রোববার (১৮ অক্টোবর) এক বৈঠকে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের বিন আবিয়ার সঙ্গে এ বিষয়ে কথা বলেন পররাষ্ট্র সচিব (পূর্ব ও পশ্চিম) ড. মো. নজরুল ইসলাম। পররাষ্ট্র সচিব দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ব্যাপারে সৌদি রাষ্ট্রদূতের কাছে বিস্তারিত জানতে চান। তবে, সম্প্রতি ঘটে যাওয়া এ ঘটনা বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলে প্রত্যয় ব্যক্ত করে ঢাকা। এ সময়…






