Kharagpur IIT: আগামীর বিজ্ঞানী তৈরির লক্ষ্য, আইআইটি খড়গপুরে জ্যাম উত্তীর্ণদের জন্য বড় ঘোষণা
Kharagpur IIT: মেধাবী পড়ুয়াদের জন্য খড়গপুর আইআইটির বিশেষ উপহার, শুরু হচ্ছে প্ল্যাটিনাম জুবিলি ফেলোশিপ। মিলবে মাসিক বৃত্তি।আইআইটি খড়গপুর খড়গপুর, রঞ্জন চন্দ: দেশের বিজ্ঞান গবেষণায় নতুন মাত্র দিতে এবং মেধাবী পড়ুয়াদের উৎসাহিত করতে এক অভিনব উদ্যোগ নিল আইআইটি খড়গপুর। প্রতিষ্ঠানের প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষ উপলক্ষে ‘ডিরেক্টর্স প্ল্যাটিনাম জুবিলি এক্সেলেন্স ফেলোশিপ’ (ডিপিইএফ) চালুর কথা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মূলত ‘জ্যাম’ ২০২৬ পরীক্ষায় উত্তীর্ণ প্রথম সারির পড়ুয়ারা এই বিশেষ সুযোগ পাবেন। এতেই খুশির হাওয়া পড়ুয়াদের মধ্যে। আইআইটি খড়গপুর সূত্রে খবর, এই ফেলোশিপের আওতায় নির্বাচিত…



