ধুন্ধুমার পরিস্থিতি SRFTI-তে, তীব্র প্রতিক্রিয়া অনুরাগ কাশ্যপের, লিখলেন…
কলকাতা: ছুটির দিনে ধুন্ধুমার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে। অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের কর্মসূচি ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হল। পড়ুয়ারা কর্মসূচির বিরোধিতা করেন, পোস্টার-ব্যানার ছিঁড়ে দেন বলে অভিযোগ ওই সংগঠনের। অন্য দিকে, পড়ুয়াদের দাবি, তাঁদের লাথি, ঘুষি মারা হয়েছে। পেটানো হয়েছে লাঠি দিয়ে, হামলা হয়েছে ছুরি নিয়ে। পোশাক ছিঁড়ে দেওয়ার পাশাপাশি, মোবাইল ফোন কেড়ে নেওয়ারও অভিযোগ করেছেন তাঁরা। এমনকি মেয়েদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ। সেই নিয়ে এবার তীব্র প্রতিক্রিয়া জানালেন বলিউডের পরিচালক অনুরাগ কাশ্যপ। (SRFTI Clash)…

