আরিয়ানের ব্র্যান্ডের শোতে ২ কোটি টাকার ঘড়ি পরে হাজির শাহরুখ! বিশেষত্ব কী?
ছেলে আরিয়ান খানের ব্র্যান্ড ইভেন্টের প্রমোশনে হাজির বিশ্বের অন্যতম ধনী অভিনেতা শাহরুখ খান। কোটি কোটি টাকা দামের ঘড়ি পরে এসে ফ্যানেদের এদিন চমকে দিলেন শাহরুখ। যদিও মধ্যবিত্তের চোখে স্বপ্ন সেই ঘড়ি কেনা। ঘড়িটির দাম ঠিক এতই যে ৪০ লক্ষ টাকার চারটে ফ্ল্যাট কিনলেও শেষ হবে না টাকা। সম্প্রতি, দুবাইয়ের এই ইভেন্টে শাহরুখ খান তাঁর পাটেক ফিলিপ কিউবিটাস ঘড়ি পরে এসেছিলেন। কিং খানের পরনে আরিয়ানের ব্র্যান্ডের একটি জ্যাকেট এবং টুপিটিও ছিল অনন্য। বলা বাহুল্য, নিজের অমূল্য উপস্থিতির পাশাপাশি এই ঘড়ির…





