জনপ্রিয় ব়্যাপার বাদশা-র মোটা টাকা জরিমানা, কত টাকার চালান কাটল ট্র্যাফিক পুলিশ ?
গুরুগ্রাম : জরিমানার মুখে জনপ্রিয় ব়্যাপার তথা বলিউডের অন্যতম নামী শিল্পী বাদশা। গুরুগ্রাম ট্র্যাফিক পুলিশ তাঁর নামে ১৫ হাজার টাকার চালান কাটল। কারণ, তিনি রাস্তায় ভুল দিকে গাড়ি চালাচ্ছিলেন, এর পাশাপাশি গাড়িতে তারস্বরে বাজছিল গান। ব়্যাশ ড্রাইভিংয়ের জন্যই তাঁকে এই ‘শাস্তি’ বলে জানানো হয়েছে। ১৫ ডিসেম্বর সোহানা রোডের একটি মলে পাঞ্জাবি গায়ক করণ আউজলার একটি কনসার্টে বিশেষ উপস্থিতির জন্য এসেছিলেন বাদশা। সেই সময় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। Mahindra Thar গাড়িতে চেপে আসেন গায়ক। এই গাড়িটি পাণিপথের বাসিন্দা…

