Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
কর্মীদের জন্য পাঁচ লাখের বেশি কোম্পানি শেয়ার বরাদ্দ ইনফোসিসের
কর্মীদের জন্য পাঁচ লাখের বেশি কোম্পানি শেয়ার বরাদ্দ ইনফোসিসের

নয়াদিল্লি  :  দেশের দ্বিতীয় বৃহত্তম আইটি সংস্থা ইনফোসিস লিমিটেড কর্মীদের জন্য ৫ লাখ ১১ হাজারেরও বেশি শেয়ার বরাদ্দ করেছে। রবিবার স্টক এক্সচেঞ্জে নির্দিষ্টভাবে এমনটাই জানানো হয়েছে সংস্থার তরফে। সংস্থার দু’টি ভিন্ন প্ল্যানের আওতায় এই শেয়ার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। শেয়ার বরাদ্দের ওই সিদ্ধান্ত ঘোষণার পর ইনফোসিসের শেয়ার মূলধন বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২০,৭৫ কোটি টাকার কাছাকাছি।,আর্থিক বিশেষজ্ঞরা জানাচ্ছেন যার ফলে সংস্থার শেয়ারের দাম প্রায় ৫ টাকা করে বেড়েছে। সোমবার ইনফোসিসের শেয়ারের দাম প্রায় ১.০৬% বৃদ্ধি পেয়েছে। আপাতত শেয়ারের দর ১,২৫৮.৪০…

Read More

পড়ুয়া ও কর্মীদের সংঘর্ষে উত্তপ্ত রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, আহত বেশ কয়েকজন
পড়ুয়া ও কর্মীদের সংঘর্ষে উত্তপ্ত রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, আহত বেশ কয়েকজন

দুই গোষ্ঠীর সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। পড়ুয়াদের সঙ্গে কর্মীদের বচসা বাঁধে। ক্রমেই তাদের বচসা গড়ায় হাতাহাতিতে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর। দুপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে মারধর পালটা মারধরের অভিযোগ তুলেছে। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, এই ঝামেলার সূত্রপাত মূলত রবীন্দ্রভারতীর জোড়াসাঁকোতে তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির কার্যালয় খোলাকে কেন্দ্র করে। ঘটনাযর জেরে কলকাতা হাইকোর্টে মামলাও দায়ের হয়েছিল। পরে কলকাতা হাইকোর্ট তিন শিক্ষাকর্মীকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ নিষিদ্ধ করে।…

Read More

৫ মাস ধরে বেতন পাচ্ছেন না মৎস্য উন্নয়ন নিগমের কর্মীরা, মেটানোর আশ্বাস মন্ত্রীর
৫ মাস ধরে বেতন পাচ্ছেন না মৎস্য উন্নয়ন নিগমের কর্মীরা, মেটানোর আশ্বাস মন্ত্রীর

বেহাল অবস্থা রাজ্যের মৎস উন্নয়ন নিগমের। দৈনিক মজুরিভিত্তিক কর্মীরা গত পাঁচ মাস ধরে তারা বেতন পাচ্ছেন না। পুজোর মুখে বেতন না পাওয়ায় সমস্যায় পড়েছেন মৎস্য উন্নয়ন নিগমের কর্মীরা। তারা চরম সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। আর এর ফলে ধুঁকছে মৎস নিগমের বিভিন্ন প্রকল্পের কাজ। দ্রুত এই সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন মৎস্যমন্ত্রী। মৎস উন্নয়ন নিগমের বিভিন্ন প্রকল্পের সঙ্গে যুক্ত প্রায় এক হাজারেরও বেশি কর্মী ৫ মাস ধরে বেতন পাচ্ছেন না বলে অভিযোগ। এর পাশাপাশি রক্ষণাবেক্ষণের অভাবে কাঁচা এবং রান্না করা…

Read More