Bangladesh: ঢাকায় ধর্ষণবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ!
সেলিম রেজা ও মোহাম্মদ আলী সুমন,ঢাকা: বদলের বাংলাদেশে এবার ধর্ষণবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিসের সংঘর্ষ। আহত হলেন উভয়পক্ষেরই বেশ কয়েকজন। ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ধুন্ধুমার কাণ্ড। বাংলাদেশের ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে পথে ধর্ষণবিরোধী মঞ্চ। ঘড়িতে তখন তিনটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে র সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিল করে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিতে যাচ্ছিলেন সংগঠনের সদস্যরা। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে তাঁদের বাধা দেয় পুলিস। এরপর প্রথমে বচসা, তারপর পুলিস ও বিক্ষোভকারীদের মধ্য়ে সংঘর্ষ বেঁধে যায়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ…






