বিশ্বের সবথেকে লম্বা গাছের কাছে যেতে পারে না কোনও মানুষ! কারণটা কী? জানলে অবাক হবেন!
প্রতিযোগিতামূলক ও সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ‘জেনারেল নলেজ’ এবং সাম্প্রতিক ঘটনাবলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অচেনা ও চমকপ্রদ তথ্য শুধু পরীক্ষার হলেই পরীক্ষার্থীদের এগিয়ে রাখে না, বরং সাধারণ জ্ঞানের পরিধিও বৃদ্ধি করে। সম্প্রতি বিশ্বের সবচেয়ে উঁচু গাছকে কেন্দ্র করে এমনই একটি কৌতূহলোদ্দীপক তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পৃথিবীর সবচেয়ে উঁচু এই গাছটির নাম ‘হাইপেরিয়ন’, যা মূলত একটি কোস্ট রেডউড প্রজাতির বৃক্ষ। ২০০৬ সালে উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়ার রেডউড ন্যাশনাল পার্কে এক গবেষক দম্পতি প্রথম এটি আবিষ্কার করেন।…




