কথা রাখেনি নিজেরই দল, বিজেপিকে অস্বস্তিতে ফেলে বিধানসভায় অবস্থানে পদ্ম বিধায়ক
কলকাতা: নির্বাচন এলে যে প্রতিশ্রুতি দেয় রাজনৈতিক দলগুলি ভোটের পরে তা বেমালুম ভুলে যায়। এমনই ধারণা পোষণ করেন নির্বাচক মণ্ডলীর একটা বড় অংশ। এবার সেই অভিযোগই করলেন ভোটের ময়দানে জিতে আসা বিধায়ক। তাও আবার নিজেরই দলের বিরুদ্ধে! শুক্রবার বিধানসভা অধিবেশনের শেষ দিনে এমনই চিত্র দেখা গেল বিধানসভা চত্বরে। এ দিন বিজেপির কার্শিয়াং বিধানসভা এলাকার বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা বি আর আম্বেদকর মূর্তির পাদদেশে অবস্থান শুরু করেন। একই সঙ্গে কার্যত নিজের দলের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তোলেন। তিনি বলেন, “পাহাড়ের মানুষ লোকসভা…


