Success Story: ভারতীয় বায়ুসেনার প্রথম মহিলা ‘Top Gun’! ফাইটার পাইলট…কী নিয়ে পড়েছিলেন স্কোয়াড্রন লিডার ভাবনা কান্ত?
ভারতীয় বায়ুসেনার ইতিহাসে নতুন নজির। স্কোয়াড্রন লিডার ভাবনা কান্ত প্রথম মহিলা ফাইটার পাইলট হিসেবে মর্যাদাপূর্ণ Fighter Combat Leader (FCL) কোর্স সম্পূর্ণ করলেন। জানুন তাঁর সাফল্যের কাহিনি, TACDE-র গুরুত্ব এবং IAF-এ নারীদের ক্রমবর্ধমান ভূমিকা। নয়াদিল্লি: গর্বের দিন৷ ভারতীয় বায়ুসেনার (IAF) ইতিহাসে আরও এক নজির গড়লেন ভারতের মেয়ে স্কোয়াড্রন লিডার ভাবনা কান্ত। মহিলা ফাইটার পাইলট হিসাবে তিনিই প্রথম যিনি প্রেস্টিজিয়াস ফাইটার কমব্যাট লিডার (Fighter Combat Leader বা FCL) কোর্স সফলভাবে সম্পূর্ণ করলেন। গ্বালিয়রের ট্যাকটিক্স অ্যান্ড এয়ার কমব্যাট ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট (TACDE)-এ অনুষ্ঠিত…


