আজ পৃথিবীর গা ঘেঁষে ছুটে যাবে দুই গ্রহাণু, প্রথমে বিকেলে, তার পর রাতে, সতর্কবার্তা দিল NASA
নয়াদিল্লি: পৃথিবীর নয়া উপগ্রহকে নিয়ে ব্যস্ত সকলে। সেই আবহেই জরুরি ভিত্তিতে সতর্কতা জারি করল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA. ৩ অক্টোবর, বৃহস্পতিবার পৃথিবীর কাছ দিয়ে ছুটে যাওয়ার কথা দু’টি গ্রহাণুর। সেই নিয়ে সতর্ক করল NASA. কারণ ওই দুই গ্রহাণুর মধ্যে একটি বিপজ্জনক বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। (Asteroids Collision) বিজ্ঞানীরা জানিয়েছেন, 2024 SD3 গ্রহাণুটির আয়তন ৬৮ ফুট। ছোট আকারের বিমানের সমান প্রায়। সেটিকে ‘সম্ভবত বিপজ্জনক’ বলে উল্লেখ করেছেন বিজ্ঞানীরা। আকার এবং গতিবেগের জন্যই 2024 SD3 গ্রহাণুটিকে নিয়ে উদ্বেগ রয়েছে। যদিও পৃথিবী…

