Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে চমক! PSG-কে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন চেলসি
ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে চমক! PSG-কে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন চেলসি

ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে চমক। শক্তিশালী পিএসজিকেই ৩-০ গোলে হারিয়ে দিল চেলসি। কিছুটা অপ্রত্যাশিতভাবেই কোল পালমারের জোড়া গোলে ক্লাব বিশ্বকাপের অন্যতম সেরা অঘটনটাই ঘটিয়ে দিল ব্লুজরা। ফাইনালের আগে চেলসির অতিবড় সমর্থকরাও ভাবতে পারেনি যে এই ম্যাচ তাঁদের দল জিততে পারে। কারণ পিএসজি পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নেমেছিল। আর এই পিএসজিই মাস খানেক আগে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। যেখানে চেলসি তো কোনও মতে চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন করেছে আগামী মরশুমের জন্য। কিন্তু এনজো মারেসকার দল যে এমন ফুটবল উপহার…

Read More

ম্যাচ হারতেই মারমুখী এনরিকে! পেদ্রোকে সপাটে চড়! জোয়াও বললেন, ‘আমি ছাড়াতে গেছি’
ম্যাচ হারতেই মারমুখী এনরিকে! পেদ্রোকে সপাটে চড়! জোয়াও বললেন, ‘আমি ছাড়াতে গেছি’

মেটলাইফ স্টেডিয়ামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতেই পিএসজিকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতে নেয় চেলসি। প্রথমার্ধেই চেলসি ৩-০ গোলে এগিয়ে যায়। এরপর আর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতা পিএসজি কোনওমতেই ম্যাচে ফিরতে পারেনি। জোয়াও পেদ্রোকে দিয়ে একটি গোল করানোর পাশাপাশি একাই দুটি গোল করেন ইংলিশ ফুটবলার কোল পালমার। বাঁপায়ের নিখুঁত প্লেসিং এবং অ্যাসিস্টে তিনি মুগ্ধ করে দেন মাঠে উপস্থিত দর্শকদের। ফরাসি দলটির গোলরক্ষক ডোনারাম্মার কিছুই করার ছিল না গোল তিনটির ক্ষেত্রে, কারণ তাঁদের ডিফেন্সের ল্যাপস বড্ড বাজে ভাবেই নজরে আসে।…

Read More

বজ্রপাতের আশঙ্কা,তাই ২ ঘন্টা খেলা বন্ধ ক্লাব বিশ্বকাপে! জিতেও বিরক্ত চেলসির কোচ
বজ্রপাতের আশঙ্কা,তাই ২ ঘন্টা খেলা বন্ধ ক্লাব বিশ্বকাপে! জিতেও বিরক্ত চেলসির কোচ

ফিফা ক্লাব বিশ্বকাপের নকআউট রাউন্ড শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই পালমেইরাস এবং চেলসি পরের রাউন্ডে চলে গেছে। তবে মার্কিন মুলুকে আয়োজিত এই ফিফা ক্লাব বিশ্বকাপে প্রশ্নের মুখে পড়েছেন উদ্যোক্তরা। যদিও তাঁদের সরাসরি দোষ নেই বিষয়টায়, কারণ আবহাওয়াজনিত কারণে তাঁদের কাঠগোড়ায় তুলেছেন চেলসির কোচ এনজো মারেসকা। আসলে রাউন্ড অফ সিক্সটিনের চেলসি বনাম বেনফিকা ম্যাচটি ২ ঘন্টা বিলম্বিত হয় বজ্যবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির আশঙ্কার কারণে। আর তারপরই মারেসকা দাবি করেন যে এই প্রতিযোগিতা আয়োজন করার জন্য সঠিক জায়গা নয় মার্কিন যুক্তরাষ্ট্র। ভুলে গেলে…

Read More

EPL-এ বড় ম্যাচে চেলসিকে হারিয়ে জয় পেল ম্যানচেস্টার সিটি, গোল হালান্ডের
EPL-এ বড় ম্যাচে চেলসিকে হারিয়ে জয় পেল ম্যানচেস্টার সিটি, গোল হালান্ডের

শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি এবং চেলসি। সেই ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে খেতাব জয়ের আশা এখনও জীবিত রাখল পেপ গুয়ার্দিওয়ালার দল। বিগত ২ বছরের ইপিএল চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির এবারের প্রতিযোগিতার শুরুটা মোটেও ভালো ছিল না। মাঝে লাগাতার ম্যাচ হেরে খেতাব জয়ের দৌড়ে বেশ কিছুটা পিছিয়ে পড়ে তারা। তবে শেষ ৫ ম্যাচে অপরাজিত থেকে এখন ফের লড়াইয়ে ফিরে এসেছে ম্যানচেস্টার সিটি। শনিবার চেলসির বিরুদ্ধে ম্যাচে শুরুতে গোল হজম করতে হয়েছিল হালান্ডদের। কিন্তু পরবর্তীতে কামব্যাক করে…

Read More

‘Angry Rantman’-কে শ্রদ্ধা জানাতে বিশেষ আয়োজন চেলসির স্ট্যামফোর্ড ব্রিজ স্টেডিয়ামে
‘Angry Rantman’-কে শ্রদ্ধা জানাতে বিশেষ আয়োজন চেলসির স্ট্যামফোর্ড ব্রিজ স্টেডিয়ামে

নয়াদিল্লি: ইউটিউবার অভ্রদীপ সাহা (YouTuber Abhradeep Saha), ওরফে ‘Angry Rantman’, শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গত ১৭ এপ্রিল, মাত্র ২৭ বছর বয়সে। মাল্টিঅর্গ্যান ফেলিওর (multiorgan failure) হয়ে মৃত্যু হয় তাঁর। মূলত ক্রীড়া বিষয়ক কন্টেন্টই তাঁর ভাইরাল হত বেশি। ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের ক্লাব চেলসির সমর্থক হিসেবে তাঁর খ্যাতি ছিল বিশাল, এবং ২০১৭ সালে ভাইরাল হয় তাঁর ‘নো প্যাশন, নো ভিশন’। অভ্রদীপের প্রয়াণে শোকের ছায়া নামে তাঁর অনুরাগী মহলে। প্রয়াত ইউটিউবারকে শ্রদ্ধা জানাতে এবার উদ্যোগী টম ওভারেন্ড (Tom Overend)। তিনিও অভ্রদীপের মতোই…

Read More

জোড়া গোল ডিগার্ডের, চেলসিকে হারিয়ে প্রিমিয়র লিগের আশা জিইয়ে রাখল আর্সেনাল
জোড়া গোল ডিগার্ডের, চেলসিকে হারিয়ে প্রিমিয়র লিগের আশা জিইয়ে রাখল আর্সেনাল

  জমে উঠেছে প্রিমিয়র লিগের লড়াই। চেলসিকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা করে নিল আর্সেনাল। এদিন প্রিমিয়র লিগের ম্যাচে মুখোমুখি হয় আর্সেনাল এবং চেলসি। আর সেই ম্যাচে চেলসিকের সহজেই উড়িয়ে দিল মিকেল আর্টেটার দল। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দাপিয়ে বেড়ালেন মার্টিনও ডিগার্ড এবং গ্যাব্রিয়েল জেসাসরা। বিপক্ষ দলকে কোনও রকম সুযোগই দেননি তারা। চেলসিকে রুখে দিতে ৪-৩-৩ ফর্মেশনে দল নামান মিকেল আর্টেটা। অন্যদিকে চেলসিও আর্সেনালকে রুখে দিতে ৪-৩-৩ ফর্মেশনে দল সাজায়। কিন্তু ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় আর্সেনাল। প্রথমার্ধেই…

Read More